বিএফআইইউর নতুন প্রধান হলেন মামুন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ২২: ০৯
ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। ছবি: সংগৃহীত
ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। তাঁকে বাংলাদেশ ব্যাংকের এই পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫)-এর ধারা ২৪(১)(ঘ) এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯-এর বিধি ২২ অনুযায়ী ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনকে বিএফআইইউর প্রধান কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হলো।

নিয়োগের শর্তে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে এই দায়িত্ব পালন করবেন মামুন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত