পার্বত্য জেলায় বিশেষ ব্যাটালিয়ন, খরচ ৬৬৮ কোটি টাকাতিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে তিনটি আর্মড পুলিশ মাউন্টেন ব্যাটালিয়ন ও এর সদর দপ্তর স্থাপনের প্রকল্প প্রস্তাব করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখার নেওয়া এই উদ্যোগ বাস্তবায়ন করতে ৬৬৮ কোটি ৪৪ লাখ টাকার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে।
মৎস্য অধিদপ্তরের প্রকল্পমাছের নামে ‘পুকুর চুরির’ ছকভুয়া বিল, গাড়ির অপব্যবহার, অপ্রয়োজনীয় বিদেশ সফর– মৎস্য অধিদপ্তরের অনেক প্রকল্পেই রয়েছে এমন অভিযোগ। এর মধ্যে ‘আগের ছকে’ই রংপুরে ৪৫ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাবে অর্থ ব্যয়ের খাতগুলোতে এত বেশি অসংগতি যে খোদ পরিকল্পনা কমিশনই তুলেছে ১৩ ক্ষেত্রে আপত্তি।
হাইটেক সিটি-২সাড়ে ৩ বছরের প্রকল্প শেষ হয়নি সাড়ে ৬ বছরেও, ব্যয় বাড়ছে ১১০ কোটিগাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক সিটি ২-এর অবকাঠামোগত উন্নয়নে ২০১৯ সালে একটি প্রকল্প নিয়েছিল সরকার। সাড়ে তিন বছরের প্রকল্পটির মেয়াদ ছিল ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে দুই দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।