দোকানে মিলছে না সার, আমন নিয়ে বিপাকে রাজবাড়ীর চাষিরারাজবাড়ীতে দোকানে মিলছে না সার। চলতি রোপা আমন নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। কোথাও কোথাও বেশি দাম দিলে সার পাচ্ছেন বলে অভিযোগ তাদের। তবে ডিলাররা বলছেন, চাহিদার তুলনায় কম বরাদ্দ পাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও কৃষি বিভাগের দাবি, সারের কোনো সংকট নেই। চাষিরা প্রয়োজনের অতিরিক্ত সার ব্যবহার করছেন।৩০ আগস্ট ২০২৬
সাতক্ষীরামাছের ঘেরের আইলে সবজিতে সম্ভাবনাসাতক্ষীরায় মাছের ঘেরের আইলে সবজি চাষ বাড়ছে। চলতি মৌসুমে ৮৭৫ হেক্টর ঘেরের আইলে প্রায় ১৬ হাজার ৬২৫ মেট্রিক টন সবজি উৎপাদনের লক্ষ্য রয়েছে। মাছের পাশাপাশি সবজি চাষে বাড়ছে কৃষকের আয়। তবে উৎপাদিত সবজির ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ রয়েছে কৃষকের।১১ আগস্ট ২০২৬
গ্যাস খাত থেকে দৃষ্টি সরানো যাবে নাচলমান গ্যাস সংকটে এলপিজির দাম বাড়ার খবর হতাশা আরও বাড়াবে। সাধারণত রান্নায় এই গ্যাস ব্যবহৃত। বাসাবাড়িতে পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এলপিজির ব্যবহার দ্রুত বেড়েছে। গ্রামেও লাকড়ির বদলে এর ব্যবহার বৃদ্ধি লক্ষণীয়। মাঝে এলপিজির দাম অনেক বাড়ার পর দুই দফায় কমেছিল। যানবাহনেও এলপিজির ব্যবহার বাড়ছে। তাদের০২ আগস্ট ২০২৬
সংকটের মধ্যেই ১২ কেজি এলপিজির দাম ৭০ টাকা বাড়লআগস্টের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাইয়ে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা।০২ আগস্ট ২০২৬
কাঁচামরিচের ঝাঁঝে নাকাল ক্রেতা, আধা কেজির দামে ২০০ গ্রামনওগাঁয় দুই-তিন সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের কেজিতে দাম বেড়েছে প্রায় ২০০ টাকা। জেলার বিভিন্ন পাইকারি হাটে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৫০ টাকায়; খুচরায় গুণতে হচ্ছে ২৮০ থেকে ৩০০। অথচ গত মাসের শুরুর দিকেও এই দাম ছিল ১০০ টাকার আশপাশে।০১ আগস্ট ২০২৬
২৪৫ টাকার কাঁচা মরিচ আড়ৎ-ফড়িয়া ঘুরেই ৩০০ পারফরিদপুরের খুচরা বাজারে কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। কিন্তু এই মরিচই ২৪০-২৪৫ টাকা কেজিতে বিক্রি করছেন চাষি। সেই হিসাবে শুধু আড়তদার ও মধ্যসত্ত্বভোগীর দুই হাত ঘুরতেই কেজিতে বাড়ছে অন্তত ৫৫ টাকা, মণে দুই-আড়াই হাজার টাকার বেশি।২৯ জুলাই ২০২৬
আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে সর্বোচ্চ ২২১৬ টাকাতিন দিনের ব্যবধানে দেশের বাজারে আবার বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।২৭ জুলাই ২০২৬
বাজারে নিত্যপণ্যে আগুন, ঘরে জ্বলছে না চুলাগ্যাস সংকটে গৃহিণীরা চুলা জ্বালতে পারছেন না। গত কয়েক সপ্তাহ ধরে রাত জেগে রান্না সারছেন। এদিকে, নিত্যপণ্যের বাজারে যেন আগুন লেগেছে। টানা বর্ষণ ও বন্যার প্রভাবে সরবরাহ সংকটে ক্রেতার নাভিশ্বাস। ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি।২৫ জুলাই ২০২৬
গ্যাস পরিস্থিতি স্বাভাবিক রাখার বিকল্প নেইদেশে গ্যাস পরিস্থিতি কতটা খারাপ, সেটা নতুন করে বলার কিছু নেই। এ খাতে আমরা ক্রমে আরও আমদানিনির্ভর হচ্ছি। বাড়ছে এলএনজি-নির্ভরতা। ইরান যুদ্ধে জ্বালানি খাত অস্থির হওয়ায় এলএনজির দামও অনেক বেড়ে যায়। জ্বালানি খাতে ভর্তুকি ব্যয় বাড়ার এটা অন্যতম কারণ।২২ জুলাই ২০২৬
টানা দুই দিন বেড়ে স্বর্ণের ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়পরপর দুই দিন স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ বুধবার ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা করেছে সংগঠনটি। গতকাল একই ক্যারেটে ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছিল। এ ছাড়া আজ রুপার দামও বাড়ানো হয়েছে।২২ জুলাই ২০২৬
আরেক দফা কমল জেট ফুয়েলের দামদেশের অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ১৯ টাকা ২২ পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই মূল্য আজ মধ্যরাত থেকে কার্যকর হবে।০৭ জুলাই ২০২৬