জুলাইয়ে তৈরি পোশাক রপ্তানি কমলেও আশাবাদী বিজিএমইএনতুন অর্থবছরের (২০২৬-২৭) প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৯২ শতাংশ কমেছে। তবে চলতি বছরের জুলাইয়ে ৩৮৯ কোটি ডলারের রপ্তানিকে ইতিবাচক সূচনা হিসেবেই দেখছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি।০৪ আগস্ট ২০২৬
পোশাকখাতে দক্ষ জনবলের সনদ পেলেন ২৩২৮ জনএন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) কর্মসূচির অধীনে প্রশিক্ষণ নেওয়া ২ হাজার ৩২৮ জনকে সনদ দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তাদের এই সনদ দেওয়া হয়। বিজিএমইএ ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অ্যাসেট যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।২৫ জুলাই ২০২৬
বস্ত্রখাতে নগদ সহায়তা ১.৫ থেকে বেড়ে হল ৫ শতাংশবস্ত্রখাতে নগদ সহায়তা ১ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করেছে সরকার। এর অর্থ, যেসব তৈরি পোশাক রপ্তানিকারক স্থানীয়ভাবে উৎপাদিত সুতা ব্যবহার করবেন, তারাই বাড়তি এই নগদ সহায়তা পাবেন।১২ জুলাই ২০২৬
বিশ্বকাপে মেড ইন বাংলাদেশ, ১৮ দেশে রপ্তানি ২৩ লাখ জার্সিফুটবল বিশ্বকাপের খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকদের জার্সিতে রয়েছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অংশগ্রহণ। এবারের বিশ্বকাপে আফ্রিকার দেশ কেপ ভার্দের খেলোয়াড়দের অফিশিয়াল ম্যাচ জার্সি তৈরি হয়েছে বাংলাদেশে। এবার ২৩ লাখ ৬৫ হাজার জার্সি রপ্তানি হয়েছে। এসব পণ্যের রপ্তানিমূল্য প্রায় ৪৫ কোটি ১৪ লাখ টাকা।১১ জুলাই ২০২৬
বাজেট জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব: বিজিএমইএবাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে সামগ্রিকভাবে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে বর্তমান সংকট মোকাবিলায় দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের জন্য কয়েকটি নীতিগত সহায়তা বাজেটে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।১৪ জুন ২০২৬
সাভারে আল মুসলিমের ৩ পোশাক কারখানার ১৮৬৮ শ্রমিক ছাঁটাইঢাকার সাভারে তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান আল মুসলিম গ্রুপের তিনটি কারখানার ১ হাজার ৮৬৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এ ঘটনায় শনিবার সকালে রেডিও কলোনি ও উলাইল এলাকার কারখানার সামনে অনেক শ্রমিককে অবস্থান করতে দেখা গেছে। কোনো নোটিশ ছাড়াই ছাঁটাইয়ের অভিযোগ করেছেন শ্রমিকরা।০৬ জুন ২০২৬
পোশাক শিল্পের সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর সহায়তা চাইল বিজিএমইএদেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান সংকট মোকাবিলা, বন্ধ কারখানা পুনরায় চালু এবং রপ্তানি খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা চেয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।১২ মে ২০২৬
যুক্তরাষ্ট্রে দ্বিতীয় প্রধান পোশাক রপ্তানিকারক এখন বাংলাদেশযুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি কমলেও দ্বিতীয় স্থানে উঠেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির কারণে দ্বিতীয় অবস্থানে থাকা চীনের রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমায় মূলত বাংলাদেশ উপরে উঠেছে। আর বাজারে শীর্ষ অবস্থান ধরে রেখেছে ভিয়েতনাম।১০ মে ২০২৬