বেড়েছে ইরান-মার্কিন যুদ্ধের তীব্রতা, বড় অভিযানের শঙ্কাইরান যুদ্ধে নতুন করে তীব্রতা বেড়েছে। এতে বেসামরিক মানুষের প্রাণহানি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ মার্কিন হামলায় ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরান। তাঁদের মধ্যে একটি বিয়ের অনুষ্ঠানে নিহত হয়েছেন চারজন। খবর রয়টার্স০৩ সেপ্টেম্বর ২০২৬
এসসিও সম্মেলনপুতিন-পেজেশকিয়ান বৈঠক: তেহরানকে সহায়তার আশ্বাস মস্কোরযুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সামরিক পদক্ষেপের মুখে ইরানকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কিরগিজস্তানের রাজধানী বিসকেকে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। ০২ সেপ্টেম্বর ২০২৬
ইরাক, বাহরাইন, কুয়েত ও জর্ডানে পাল্টা হামলা ইরানের হরমুজ প্রণালির পাশে দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরাক, বাহরাইন, কুয়েত ও জর্ডানে পাল্টা হামলা চালিয়েছে দেশটি। ০২ সেপ্টেম্বর ২০২৬
আলজাজিরার এক্সপ্লেইনারযুদ্ধের ৬ মাসে ইরানিদের জীবন– সবকিছুই নিজের বিরুদ্ধেইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর ছয় মাসের বেশি সময় পেরিয়ে গেছে। এ সময়ে দেশটির অধিকাংশ মানুষের জীবনযাত্রার মান, আয় ও ক্রয়ক্ষমতা কমেছে। বেড়েছে নিত্যপণ্যের দাম। এতে অন্তত ৯ কোটি সাধারণ মানুষের জীবন এখন প্রতিদিনের সংগ্রামে পরিণত হয়েছে। ৩১ আগস্ট ২০২৬
এআই ভিডিও দিয়ে ট্রাম্পের দাবি, খার্গ দ্বীপ ধ্বংসইরানের প্রধান তেল রপ্তানিকারক খার্গ দ্বীপ বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) তৈরি একটি ভিডিও শেয়ার করে ট্রাম্প লেখেন, ‘খার্গ দ্বীপ পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে!!!’ যুদ্ধের আগে ইরানের মোট ৩১ আগস্ট ২০২৬
অবরোধেও তেল বেচে ইরানের পকেটে ৭.৫ বিলিয়ন ডলারমার্কিন নৌ-অবরোধ সত্ত্বেও বছরের প্রথম চার মাসে তেল বিক্রি থেকে ৭ দশমিক ৫ বিলিয়ন ডলার রাজস্ব পেয়েছে ইরান। শনিবার (২৯ আগস্ট) দেশটির তেল মন্ত্রণালয়ের সূত্রে আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানায়। প্রতিবেদন অনুযায়ী, চলতি ইরানি বছরের প্রথম চার মাসে (২১ মার্চ থেকে ২২ জুলাই) তেল বিক্রি থেকে ৭.৫ বিল২৯ আগস্ট ২০২৬
যুদ্ধের ৬ মাসে ইরান-যুক্তরাষ্ট্রের কে জিতল, হারলইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ছয় মাস পূর্ণ হয়েছে। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এ যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। দক্ষিণ ইরানের মিনাবে একটি স্কুলে হামলায় শতাধিক শিশু নিহত হয়। যুদ্ধ শুরুর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব২৮ আগস্ট ২০২৬
ইরান যুদ্ধের বিপক্ষে ৬৯% মার্কিন, তলানিতে ট্রাম্পের জনপ্রিয়তাযুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ নাগরিক ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের বিরুদ্ধে নিজের মত দিয়েছেন। এরই প্রভাবে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তাও রেকর্ড তলানিতে পৌঁছেছে। মাত্র ৩৩ শতাংশ নাগরিক তাঁর কাজকে সমর্থন করছেন, যা মধ্যবর্তী নির্বাচনের আগে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।২৫ আগস্ট ২০২৬
৪৪ বছরের মধ্যে তলানিতে যুক্তরাষ্ট্রের তেলের মজুত১৯৮২ সালের পর গত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলের মজুত। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে ২৯ কোটি ব্যারেলের নিচে নেমে এসেছে এই মজুত। ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যে সরবরাহ সংকটের মধ্যে গত কয়েক মাস ধরেই মজুত থেকে তেল ছাড়ছে ওয়াশিংটন।২৪ আগস্ট ২০২৬
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধ’, টার্গেটে মিত্ররাইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সংলাপ ভেস্তে যাওয়ার পর এবার দেশটির বিরুদ্ধে সর্বাত্মক ‘অর্থনৈতিক যুদ্ধ’ শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইরানের বিরুদ্ধে এটি হতে যাচ্ছে ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’। নতুন এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হবে ইরানের বাণিজ্য মিত্ররা।২৪ আগস্ট ২০২৬
ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ, ইরানের সঙ্গে বাণিজ্য বন্ধ আরব আমিরাতেরইরানের বিরুদ্ধে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ তুলে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। তবে ইরান এ অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। খবর আল জাজিরা১৯ আগস্ট ২০২৬