স্ট্রিম ডেস্ক

মেহেদী হাসান মিরাজের পাঁচ উইকেটে পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ। মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে নাজমুল হাসান শান্তর দল।
এর আগে দিনের শুরুতেই নজর কাড়েন পাকিস্তানের অভিষিক্ত ওপেনার আজান আওয়াইস। আগের দিনের ৮৫ রান নিয়ে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম টেস্টেই তুলে নেন সেঞ্চুরি। ১৫৩ বলে ১৪ চারে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন আজান।
তবে সেঞ্চুরির পরপরই তাঁকে ১০৩ রানে ফিরিয়ে বাংলাদেশকে দিনের প্রথম ব্রেকথ্রু এনে দেন পেসার তাসকিন আহমেদ। তাঁর দেখানো পথ ধরে দ্রুতই অধিনায়ক শান মাসুদকে (৯) সাজঘরে পাঠান তাসকিন। এরপর মিরাজ আঘাত হেনে সৌদ শাকিলকে শূন্য রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন।
অন্যপ্রান্তে প্রতিরোধ গড়া আরেক অভিষিক্ত আব্দুল্লাহ ফজল ১২০ বলে ৬০ রান করে মিরাজের শিকার হলে চাপে পড়ে পাকিস্তান। তবে ষষ্ঠ উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা ১১৯ রানের জুটি গড়ে ম্যাচ নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। দুজনেই ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। রিজওয়ান ৫৯ রানে তাইজুলের বলে আউট হওয়ার পর সালমান ৫৮ রানে নাহিদ রানার শিকারে পরিণত হন।
বিকেলের দিকে বৃষ্টির কারণে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকার পর আবারও শুরু হয় ম্যাচ। চা-বিরতির পর নোমান আলী ও শাহীন আফ্রিদিকে আউট করে মিরাজ টেস্ট ক্যারিয়ারে ১৪তম বারের মতো ৫ উইকেট (ফাইফার) শিকারের নজির গড়েন। শেষ উইকেটে হাসান আলীকে তাইজুল ইসলাম ফেরাতেই ৩৮৬ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। বাংলাদেশের বোলারদের মধ্যে মিরাজ ১০২ রানে ৫ উইকেট নেন। এছাড়া তাসকিন ও তাইজুল দুটি করে উইকেট শিকার করেন
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বেশিক্ষণ খেলতে হয়নি বাংলাদেশকে। ১ দশমিক ৫ ওভারে ৭ রান করার পর আলোক–স্বল্পতায় দিনের খেলা শেষের কথা জানান আম্পায়ার। চতুর্থ দিনে ৩৪ রানের লিড নিয়ে মাঠে নামবে টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩/১০ (শান্ত ১০১, মুমিনুল ৯১, মুশফিক ৭১; আব্বাস ৫/৯২)
পাকিস্তান ১ম ইনিংস: ৩৮৬/১০ (আজান ১০৩, ফজল ৬০, রিজওয়ান ৫৯, সালমান ৫৮; মিরাজ ৫/১০২, তাসকিন ২/৭৮, তাইজুল ২/৮২)
বাংলাদেশ ২য় ইনিংস: ৭/০ ( মাহমুদুল ২*; আফ্রিদি ০/২

প্রথম সেশনে চার উইকেট তুলে নিয়ে বাংলাদেশ দল যখন ম্যাচে কামব্যাক করেছিল, ঠিক তখনই বাধ সাধলেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আঘা। তাদের দৃঢ়তায় তৃতীয় দিনের দ্বিতীয় সেশনটি পাকিস্তান নিজেদের করে নিয়েছে পাকিস্তান।
৩ ঘণ্টা আগে
আসন্ন স্কটল্যান্ড ত্রিদেশীয় সিরিজ এবং ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৪ ঘণ্টা আগে
দুই অভিষিক্ত পাকিস্তানি ব্যাটসম্যান আজান আওয়াইস ও ফাজাল যখন বড় সংগ্রহের ভিত গড়ছিলেন, তখনই আঘাত হানলেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।
৬ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপের বাকি আর মাত্র ৩৩ দিন। এই আসরে অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে চেক প্রজাতন্ত্রের প্রত্যাবর্তন। ২০০৬ সালের পর দীর্ঘ দুই দশকের প্রতীক্ষা শেষে আবার ফুটবল বিশ্বকাপে ফিরছে দলটি।
১৯ ঘণ্টা আগে