স্ট্রিম ডেস্ক

নারায়ণগঞ্জের একটি বিরল গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কেড়েছে। মার্কিন প্রেসিডেন্টের নামে রাখা এই প্রাণীটির ব্যতিক্রমী রঙ ও আকৃতি ঈদুল আজহার আগে বিশ্বজুড়ে কৌতূহল সৃষ্টি করেছে।
বিরল এই গোলাপি মহিষটি স্থানীয়ভাবে 'অ্যালবিনো' বা বিরল জিনগত বৈশিষ্ট্যের প্রাণী হিসেবে পরিচিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে এর ছবি ছড়িয়ে পড়ার পর অল্প সময়ের মধ্যেই এটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের আলোচনার বিষয়ে পরিণত হয়।
বার্তা সংস্থা রয়টার্স ও যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফ মহিষটি নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে এর ব্যতিক্রমী চেহারার কারণে মানুষের কৌতূহল এবং ঈদুল আজহায় সম্ভাব্য কোরবানির বিষয়টি তুলে ধরা হয়েছে। দ্য টেলিগ্রাফ মহিষটির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের চুলের রঙের সাদৃশ্যের কথা উল্লেখ করেছে।
ভারতের হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি মহিষটিকে 'ভাইরাল সেনসেশন' হিসেবে বর্ণনা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রাণীটি অত্যন্ত শান্ত স্বভাবের এবং এর অস্বাভাবিক রঙের কারণে এটি বাংলাদেশে আকর্ষণের কেন্দ্রে রয়েছে। দ্য সানডে গার্ডিয়ানও মহিষটির জনপ্রিয়তার খবর প্রকাশ করেছে।
প্রতিবছর কোরবানির পশুর হাটে বড় ও বিচিত্র পশু নিয়ে আলোচনা হলেও নারায়ণগঞ্জের এই মহিষটি এবার বৈশ্বিক সংবাদমাধ্যমেও জায়গা করে নিল।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছেড়ে গ্রামের পথে ঘরমুখো মানুষ। গত কয়েক দিনের তুলনায় মঙ্গলবার নৌপথে যাত্রীর ভিড় প্রায় দ্বিগুণ। বাড়তি চাপ থাকলেও অন্যান্য বছরের তুলনায় এবার যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক বলে জানিয়েছেন যাত্রীরা। গুনতে হচ্ছে না বাড়তি ভাড়াও।
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকার সাভার ও আশুলিয়া বিভিন্ন শিল্পকারখানায় মঙ্গলবার (২৬ মে) দুপুরে ছুটির পর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন পেশাজীবী মানুষেরা। এতে সাভারের গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডগুলোতে ছিল ঘরমুখো যাত্রীর উপচে পড়া ভিড়।
২ ঘণ্টা আগে
খুলনার শহর লাগোয়া উপজেলা-ডুমুরিয়ায় ৯টি সড়কের পাশে বনায়ন প্রকল্পের আওতায় গাছ রোপণ করেছিল সরকারের কয়েকটি সংস্থা। তবে অজ্ঞাত রোগে আক্রান্ত হওয়ায় গত চার বছরে এসব গাছের বেশিরভাগ মারা গেছে।
৪ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে গত দুই দিনের বৃষ্টিতে উজান থেকে নেমে আসা ঢলে আকস্মিকভাবে ধলাই নদীর পানি বেড়েছে। পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও উপজেলার কয়েকটি ইউনিয়নে নদীর প্রতিরক্ষা বাঁধের দুই থেকে তিনটি স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ফলে বন্যার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
৪ ঘণ্টা আগে