এবার ফল প্রকাশ উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি। দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড নিজ নিজভাবে ফলাফল প্রকাশ করছে।
স্ট্রিম ডেস্ক

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড নিজ নিজভাবে ফলাফল করেছে।
এবার পাসের হার ও জিপিএ-৫—দু’টিই কমেছে। ২০২৫ সালের পরীক্ষায় পাসের হার হয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যেখানে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এর আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩ দশমিক ০৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। অর্থাৎ, এবারের ফলাফলে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে।
এবার ফল প্রকাশ উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি। দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড নিজ নিজভাবে ফলাফল প্রকাশ করছে।
যেভাবে জানা যাবে ফল
ঢাকা শিক্ষাবোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের সব শিক্ষাবোর্ডের শিক্ষার্থীরা দুপুর ২টা থেকে অনলাইন ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। অনলাইন মাধ্যমে www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার্থীরা রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পারবেন।
সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীদের এসএমএস-এর মাধ্যমে ফল জানতে হলে, SSC (স্পেস) বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (স্পেস) রোল নম্বর (স্পেস) বছর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। যেমন, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে লিখতে হবে—SSC Dha [রোল নম্বর] 2025। তারপর ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
দাখিল শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীদের অনলাইন মাধ্যমে ফল জানতে হলে, www.bmeb.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘অনলাইন সেবা-১’ কর্নার থেকে ‘দাখিল পরীক্ষা ২০২৫’ অপশন সিলেক্ট করে জেলা ও কেন্দ্রভিত্তিক ফল দেখতে হবে। এসএমএস-এর মাধ্যমে ফল জানতে হলে তাদের Dakhil MAD [রোল নম্বর] 2025 লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। (যেমন: Dakhil MAD 123456 2025)।
এছাড়া কেন্দ্রসচিব ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা প্রকাশিত ফল সংগ্রহ করে শিক্ষার্থীদের জানিয়ে দেবেন। www.educationboardresults.gov.bd -এ গিয়েও রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ব্যক্তিগত ফল জানা যাবে।
শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা www.dhakaeducationboard.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে ইআইআইএন নম্বর ব্যবহার করে ‘Institution Result’ অপশন থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের সম্পূর্ণ রেজাল্টশিট ডাউনলোড করতে পারবেন।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার পরীক্ষার্থী কম ছিল প্রায় এক লাখ।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৪ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে