দোকানে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
স্ট্রিম সংবাদদাতারাজবাড়ী

রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাস্তা থেকে তুলে নিয়ে ঘরে আটকে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (২ সেপ্টেম্বর) ওই ঘটনায় সুকান্ত ঘোষ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সুকান্ত বালিয়াকান্দি উপজেলার নিশিকান্ত ঘোষের ছেলে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে তাকে রাজবাড়ী আদালতে পাঠিয়েছে পুলিশ। আর পরীক্ষা-নিরীক্ষার জন্য দুপুরে ওই ছাত্রীকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, বুধবার সকাল ১০টা দিকে ওই ছাত্রী পাশের দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সুকান্তের বাড়ির সামনে পৌঁছালে তাকে তুলে নিয়ে ঘরে আটকে রাখা হয়। সেখানে তার হাত, পা ও মুখ বেঁধে ধর্ষণ করে সুকান্ত। পুরো কাজে সহযোগিতা করে সুকান্তর বন্ধু।
এদিকে, দীর্ঘ সময় মেয়ে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে সুকান্তের ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাদের ডাকাডাকিতে দরজা খুললে ভেতরে ছাত্রীকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। সেখানে সুকান্তের সঙ্গে তার সহযোগী বন্ধুকেও পাওয়া যায়। পরে স্থানীয়রা সুকান্তকে আটক করে পুলিশে খবর দেন। তবে আরেকজন কৌশলে পালিয়ে যায়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব তালুকদার বলেন, ভুক্তভোগীর বাবা দুজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। সহায়তাকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে।
.png)




-78ae87-256x144.webp)

