স্ট্রিম সংবাদদাতা

যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫৪৫তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এর আগে আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাঈদা আঞ্জুকে আহ্বায়ক করে ১৭ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যদের মধ্যে ছিলেন অধ্যাপক আব্দুল আলিম, অধ্যাপক শাহীন জোহরা, অধ্যাপক সালমা আক্তার ও অধ্যাপক পিটার। এ ছাড়া আইন বিভাগের ছয়টি ব্যাচ থেকে একজন করে ছেলে ও মেয়েসহ মোট ১২ জন শিক্ষার্থীকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।
তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় সাময়িক বরখাস্ত থাকা শিক্ষক সাদিকুল ইসলাম সাগরকে স্থায়ীভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘তদন্ত কমিটির সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে সাময়িক বরখাস্ত থাকা প্রফেসর সাদিকুল ইসলাম সাগরকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী তিনি পেনশনসহ কোনো ধরনের সরকারি সুবিধা পাবেন না।’
সিন্ডিকেট সদস্য ড. রেজাউল করিম বলেন, ‘যৌন হয়রানির অভিযোগের তদন্ত শেষে কমিটি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বহিষ্কারের সুপারিশ করে। সেই সুপারিশের আলোকে ’৭৩-এর অ্যাক্টের ৫৫ (৩) ধারায় পুনরায় তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশের ভিত্তিতেই সিন্ডিকেট তাঁকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে।’
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে। এ ঘটনায় আইন বিভাগের শিক্ষার্থীরা একাধিকবার আন্দোলন করেন। অভিযোগের সত্যতা যাচাইয়ে গঠিত তদন্ত কমিটি সত্যতা পাওয়ায় ওই বছরের ১ অক্টোবর তাঁকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

.png)

চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।
১০ মিনিট আগে
খুলনার কয়রা উপজেলার উপর দিয়ে বয়ে চলা এক সময়ে খরস্রোতা কপোতাক্ষ নদ এখন মৃতপ্রায়। দুই দফায় ৮১৭ কোটি টাকা ব্যয়ে খননের পরও নাব্যতা ফেরেনি নদটিতে। এখন তৃতীয় দফায় খনন চলমান, যা শেষ হবে আগামী ৩০ জুন। এর পরও নদের নাব্যতা ফেরা নিয়ে সন্দিহান পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
২৬ মিনিট আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ রিটটি করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
৩২ মিনিট আগে
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩৮ মিনিট আগে