লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদ ছাড়লেন আকবর হোসেন
স্ট্রিম ডেস্কঢাকা

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন পদত্যাগ করেছেন। শুক্রবার (১০ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে আকবর হোসেন লিখেছেন, ‘Dear all - লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আমি পদত্যাগ করেছি। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে সেখানে দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বিষয়টির সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই। ধন্যবাদ।’
তাঁর পদত্যাগের বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
অন্তর্বর্তী সরকার আকবর হোসেনকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দিয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়।
এর আগে, আকবর হোসেন বিবিসি বাংলার ঢাকা অফিসের সাংবাদিক ছিলেন।
.png)




-78ae87-256x144.webp)

