স্ট্রিম সংবাদদাতা

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের রিশাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলো– মুকসুদপুর পৌরসভার দক্ষিণ চন্ডিবরদী এলাকার জাহিদ মিয়ার ছেলে রাফছান রাফি ও শিমুলশুর গ্রামের শিশির কর্মকারের ছেলে অনুজ। তারা মুকসুদপুর এসজে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে মুকসুদপুর থানা পুলিশ জানায়, দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী ট্রাকের নিচে পড়ে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে এবং ট্রাকটি রাস্তার পাশে ছিটকে পড়ে। একই সময়ে একটি ইজিবাইক ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে উল্টে যায়।
এতে মোটরসাইকেলের চালক রাফি ও আরোহী অনুজ এবং ইজিবাইক চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে রাফি ও অনুজকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ক্ষতিগ্রস্ত যানগুলো জব্দ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ ৯ জিলহজ, পবিত্র হজের প্রধান আনুষ্ঠানিকতার দিন। পবিত্র মক্কা নগরী ও মিনার আকাশ-বাতাস ধ্বনিত হবে—‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাক।’
১ ঘণ্টা আগে
নতুন প্রজন্মের ভাবনাকে ‘ভাষা বিকৃতি’ বলার সুযোগ নেই। বরং এটি নিয়ে আরও বোঝাপড়া দরকার এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা সময়ের দাবি।
১ ঘণ্টা আগে
বরিশালের হিজলায় মেঘনার শাখা নদীতে আকস্মিক ঝড়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ হয়েছেন।
১০ ঘণ্টা আগে
বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আতাউর রহমান খান।
১১ ঘণ্টা আগে