স্ট্রিম প্রতিবেদক

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান চলাকালে ময়মনসিংহের গৌরীপুরে তিনজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও বাড়ানো হয়েছে। আজ রোববার রাষ্ট্রপক্ষের (প্রসিকিউশন) সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ২৮ জানুয়ারি প্রতিবেদন জমার দেওয়ার পরবর্তী দিন নির্ধারণ করেছেন।
এ দিন দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য সদস্য হলেন জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আদালত সূত্রে জানা যায়, রোববার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এর আগে গত ২৭ নভেম্বর ট্রাইব্যুনাল আজকের দিনটি নির্ধারণ করেছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে তদন্ত সংস্থা প্রতিবেদন চূড়ান্ত করতে না পারায় প্রসিকিউশনের পক্ষ থেকে সময়ের আরজি জানানো হয়।
আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। তিনি ট্রাইব্যুনালকে মামলার তদন্তের বর্তমান অগ্রগতি অবহিত করেন এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য আরও এক মাস সময় প্রার্থনা করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে ২৮ জানুয়ারি নতুন দিন ধার্য করেন।
এদিন সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে করে এ মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালতের কার্যক্রম চলাকালে তারা কাঠগড়ায় (ডক) উপস্থিত ছিলেন।হাজিরা দেওয়া আসামিরা হলেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদের ছেলে তানজির আহমেদ রাজিব, গৌরীপুর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শফিকুল আলম, সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসাইন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহাবুল আলম, জোসেফ উদ্দিন জজ ও আতাউর রহমান ফকির ওরফে ফারুক আহাম্মদ।
মামলার নথিপত্র ও অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে ৫ আগস্ট গৌরীপুর থানার সামনে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালায়। ওই ঘটনায় বিপ্লব হাসান, মো. নূরে আলম সিদ্দিকী ও মো. জুবায়ের নিহত হন। এ ছাড়া বহু ছাত্র-জনতা আহত হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি করা হয়।

.png)

চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।
১ ঘণ্টা আগে
খুলনার কয়রা উপজেলার উপর দিয়ে বয়ে চলা এক সময়ে খরস্রোতা কপোতাক্ষ নদ এখন মৃতপ্রায়। দুই দফায় ৮১৭ কোটি টাকা ব্যয়ে খননের পরও নাব্যতা ফেরেনি নদটিতে। এখন তৃতীয় দফায় খনন চলমান, যা শেষ হবে আগামী ৩০ জুন। এর পরও নদের নাব্যতা ফেরা নিয়ে সন্দিহান পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ রিটটি করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে