ঢামেকে আটতলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আটতলা থেকে লাফিয়ে পড়ে রিয়া আক্তার (২০) নামের এক নারী রোগীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ ঘটনা ঘটে।

রিয়া আক্তার পাবনা সদরের বাদুরডাঙি গ্রামের আব্দুল লতিফ মল্লিকের মেয়ে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিয়া আক্তার মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন তার বাবা আব্দুল লতিফ মল্লিক। তিনি বলেন, পাঁচ দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে সে চিকিৎসাধীন ছিল। ভোরের দিকে সবার অজান্তে ওই ভবনের আটতলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়।

তিনি আরও বলেন, এসএসসি পাস করার পর সিঙ্গাপুরপ্রবাসী এক যুবকের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে মেয়ের বিয়ে হয়। স্বামী দেশে এসেছিলেন। কিছুদিন থেকে আবার চলে যান। এরপর থেকেই রিয়া মানসিকভাবে ভেঙে পড়ে। তার অন্যান্য শারীরিক সমস্যাও ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত