স্ট্রিম প্রতিবেদক

বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল সহজ করতে মোবাইল ফোনের পরিবর্তে নিজস্ব ই-মেইলে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাঠানোর ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মাধ্যমে প্রবাসীদের জন্য রেজিস্ট্রেশন ও পাসওয়ার্ড রিসেট করা সহজ হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব করদাতা আগে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছিলেন, কিন্তু বর্তমানে বিদেশে থাকার কারণে মোবাইলে ওটিপি পাচ্ছেন না, তাঁদের জন্যই এই ই-মেইল ভেরিফিকেশন পদ্ধতি চালু করা হয়েছে।
ভেরিফিকেশনের নিয়মাবলি
বিদেশে অবস্থানরত করদাতাকে পরিচিতি নিশ্চিত করার জন্য নিজস্ব ই-মেইল থেকে এনবিআরের নির্ধারিত ঠিকানায় ([email protected]) আবেদনের মাধ্যমে ভেরিফাই করতে হবে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কিছু তথ্য ও কাগজপত্র যুক্ত করতে হবে:
১. পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভিসা পেজের কপি।
২. বিদেশের বর্তমান ঠিকানা ও সেখানে ব্যবহৃত মোবাইল নম্বর।
৩. বাংলাদেশ ত্যাগের সর্বশেষ তারিখের তথ্য।
আবেদন পাওয়ার পর এনবিআর তথ্য যাচাই করে ই-মেইলটি ভেরিফাই করবে। এরপর করদাতা তাঁর ভেরিফাইড ই-মেইলে আসা ওটিপি ব্যবহার করে সহজেই রেজিস্ট্রেশন ও ই-রিটার্ন দাখিলসহ অন্যান্য কাজ করতে পারবেন।
রিটার্ন দাখিলের সময়সীমা
এনবিআর জানিয়েছে, অনলাইন পদ্ধতি সহজ হওয়ায় ২০২৫-২৬ করবর্ষে করদাতাদের ব্যাপক সাড়া মিলেছে। এখন পর্যন্ত অনলাইনে প্রায় ৩৯ লাখ আয়কর রিটার্ন দাখিল করা হয়েছে। উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে দাখিল করার জন্য সব করদাতাকে অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

রাজধানীর মহাখালীর ১০০ শয্যার সংক্রামক ব্যাধি হাসপাতালে জাকিয়া হোসেনের মতো শত শত অভিভাবক হামে আক্রান্ত সন্তান নিয়ে লড়াই করছেন। শনিবার (১১ এপ্রিল) সরেজমিন হাসপাতালের ষষ্ঠতলার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে ২৯ শয্যার বিপরীতে অর্ধশতাধিক শিশুকে চিকিৎসাধীন পাওয়া যায়।
৪ মিনিট আগে
জ্বালানি তেল শেষ হয়ে যাওয়ায় রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ থাকছে। এতে চালু থাকা পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারি তৈরি হচ্ছে। সেই লাইন শেষ হতে হতে আবার অনেক সময় তেল শেষ যাচ্ছে। এতে ঘণ্টার পর ঘণ্টার দাঁড়িয়েও তেল পাচ্ছেন না অনেকে।
২৩ মিনিট আগে
কিশোরগঞ্জের বাজিতপুরে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক ঘোড়াউত্রা নদীতে পড়ে গেছে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে আপন (৩৫) নামে স্থানীয় এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) বিকালে উপজেলার পাটুলী ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে
শিশুতোষ নাটক দেখতে সপরিবারে রাজধানীর বেইলি রোডের নাটকপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে