জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

কুষ্টিয়ায় ব্যালট পেপার জমা না দিয়ে কেন্দ্র ত্যাগের অভিযোগে ৩ বছরের কারাদণ্ড

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কুষ্টিয়া

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২: ৪৮
আটক শাহিন মালিথা। সংগৃহীত ছবি

কুষ্টিয়া-২ আসন মিরপুরে একটি কেন্দ্রে ভোট দিয়ে ব্যালট পেপার জমা না দিয়ে কেন্দ্র ত্যাগের সময় শাহিন মালিথা (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে তালবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদন্ডে দণ্ডিত করা হয়।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহিন মালিথা (২৮) মিরপুর থানার নওদা গোবিন্দপুরের মৃত আব্দুল মালিথার ছেলে।

মিরপুর উপজেলা ইউএনও নাজমুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার তালবাড়িয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট পেপার নিয়ে বাক্সে না ফেলে সাদা কাগজ ফেলে চলে যাচ্ছিলেন ওই যুবক। এ সময় তাঁকে আটক করা হয়।

ইউএনও নাজমুল ইসলাম বলেন, পরে শাহিন মালিথা দোষ স্বীকার করলে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেন।

Ad 300x250

সম্পর্কিত