স্ট্রিম প্রতিবেদক

ঢাকেশ্বরী মন্দিরের সামনে যেতেই লম্বা দুটি লাইন চোখে পড়লো। একটিতে পুরুষ, অন্যটাতে নারী। সবাই মন্দিরে ঢুকবেন। তবে নিরাপত্তার স্বার্থে আর্চওয়ে মেটাল ডিটেক্টর গেট বসিয়েছে পুলিশ। ফলে এই লাইন। সেখানে দাঁড়ানো ইন্দ্রজীৎ মণ্ডলের সঙ্গে কথা হলো। নবমী ঘিরে মিশ্র প্রতিক্রিয়া জানালেন তিনি।

রাজধানীর হাজারীবাগ থেকে ঢাকেশ্বরী মন্দিরে এসেছেন ইন্দ্রজীৎ। সঙ্গে এনেছেন মা ও স্ত্রীকে। স্ট্রিমকে ইন্দ্রজীৎ বলেন, 'প্রতি বছর মায়ের আগমনের অপেক্ষায় থাকি৷ মা এলে আমরা খুশি হই। আনন্দে কাটাই কয়েকটা দিন। কিন্তু মা চলে যাওয়ার সময় এলে আবার দুঃখও পাই। আজ মহানবমী। কাল মহাদশমী। মা বিদায় নেবেন। আজ আনন্দ যেমন পাচ্ছি, কাল মায়ের বিসর্জন ভেবে দুঃখও পাচ্ছি৷
আজ বুধবার (১ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার মহানবমী৷ আগামীকাল মহাদশমীতে দুর্গা বিসর্জন৷ সে হিসেবে আজই শেষ হচ্ছে সনাতনী ধর্মাবলম্বীদের আনন্দ-উৎসব৷ সে উৎসব ঘিরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ভিড় করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা৷
আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, মন্দির চত্বরে হাজারো মানুষের ভিড়৷ পরিবার, বন্ধুবান্ধব নিয়ে এসেছেন প্রায় সবাই। তারা দলবেঁধে দেবী দর্শন করছেন, ছবি তুলছেন৷ পুরাতন বন্ধুদের সঙ্গে দেখা হলে জড়িয়ে নিচ্ছেন পরম মমতায়৷

মন্দির চত্বরেই বসেছে মেলা। ছোট দোকানগুলোতে বিক্রি হচ্ছে আকর্ষণীয় নানা পদের জিনিস। কেউ কিনছেন বেলুন, তো কেউ কিনছেন প্রতিমার ছবি। বিক্রেতারাও আগ্রহ ভরে সে সব দেখাচ্ছেন ক্রেতাদের।
ঘুরতে ঘুরতে সঙ্গীত শিল্পী পিজিত মহাজনকে মন্দিরের বেদীতে দেখা গেল৷ সম্প্রতি ‘এবার পূজায় শুদ্ধ হোক মানবজাতি’ শিরোনামে একটি গান প্রকাশ করেছেন তিনি। কথা হলো তাঁর সঙ্গে৷ পিজিত স্ট্রিমকে বলেন, 'ঢাকা শহরে পূজার ভাইবটা কম পাওয়া যায়৷ গ্রামের পুজোয় আমরা তুমুল আনন্দ করি। সবচে বেশি আনন্দ হয় নবমীর রাতে।’
পিজিত আরও বলেন, ‘নবমীতে আমরা সারা রাত গান-বাজনা করি। কিন্তু শেষ রাত থেকে আমাদের মন ভারী হয়ে ওঠে৷ মায়ের বিসর্জনের কথা ভেবে আমাদের কান্না চলে আসে৷ সেই অনুভূতি বলে বোঝানো কঠিন।'

রাজধানীর মিরপুরের বাসিন্দা দেবব্রত রায়। বাবা-মা, স্ত্রী ও কন্যা সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন এক কোণায়। স্ট্রিমকে তিনি বলেন, ‘এবার ঢাকেশ্বরী আসা হয়নি। তাই আজ দুপুরে বাসা থেকে বের হয়েছি। এসে মায়ের দর্শন করলাম। এখন বের হয়ে যাচ্ছি। আশপাশের আরও কিছু মণ্ডপে যাবো।’
দেব আরও বলেন, ‘কাল মা চলে যাবেন। আবার এক বছর অপেক্ষা করতে হবে। তাই আজকেই একটু ঘুরবো। মণ্ডপে মণ্ডপে যাবো।’
আগামীকাল বৃহস্পতিবার বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবারের দুর্গা পূজা।
আগামীকাল বিকাল থেকে দুর্গার বিসর্জন শুরু হবে বলে জানিয়েছেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অমিতাভ। স্ট্রিমকে তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৯টা ৫৭ মিনিটে দশমী বিহিত পূজা শুরু হবে। তারপর নারীদের সিঁদুর খেলা হবে। এরপর থেকেই মূলত বিসর্জন কর্মসূচি শুরু হয়ে যায়। বিকাল তিনটা থেকে বিজয়া শোভাযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। তারপর বুড়িগঙ্গা নদীতে বিসর্জন দেওয়া হবে।’

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে