সাভারে তরুণী ধর্ষণ মামলায় বাসচালক গ্রেপ্তার
স্ট্রিম সংবাদদাতাসাভার (ঢাকা)

ঢাকার সাভারে তরুণী ধর্ষণের অভিযোগে মামলায় নয়ন মন্ডল (৪৮) নামে এক বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, ধর্ষণ এবং ধর্ষণে সহযোগিতার অভিযোগে নয়ন মন্ডল ও শীলা বেগমের বিরুদ্ধে মঙ্গলবার সকালে মামলা করেন ভুক্তভোগী। পরে রাতে গাবতলী এলাকা থেকে নয়নকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাঁকে আদালতে পাঠানো হবে। নয়ন সাভারের মধুমতি মডেল টাউন এলাকায় ভাড়া থাকেন।
এজাহার সূত্রে জানা যায়, ডিগ্রি পরীক্ষা শেষ করে চাকরির জন্য কিছুদিন আগে সাভারে আসেন ওই তরুণী। সেখানে শীলা বেগম ও তাঁর স্বামী ইমরানের সঙ্গে পরিচয় হয়। থাকার জায়গা না থাকায় শীলার প্রস্তাবে তিনি মধুমতি মডেল টাউন এলাকায় এই দম্পতির ভাড়াবাসায় ওঠেন।
এজাহারে বলা হয়েছে, গত ৩০ আগস্ট রাতে শীলার স্বামী ইমরান বাসায় না থাকায় ওই তরুণী শীলার সঙ্গে একই কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত ১১টার দিকে নয়ন ওই কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে ভয়ভীতি দেখিয়ে শীলার সহযোগিতায় নয়ন তাঁকে ধর্ষণ করেন। এ সময় বিষয়টি কাউকে জানালে তাঁকে ‘খারাপ মেয়ে’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার হুমকি দেন শীলা।
পরে শীলার স্বামী বাসায় ফিরে তরুণীকে কান্নারত অবস্থায় পান। জানতে চাইলে তাঁকে সব জানান তরুণী। এরপর ইমরান তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।
পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণীকে চিকিৎসা ও পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
.png)




-78ae87-256x144.webp)

