স্ট্রিম প্রতিবেদক

আজ পহেলা ফাল্গুন। দুয়ারে কড়া নাড়ছে বসন্তের আগমনী বার্তা। শীতের জীর্ণতা সরিয়ে প্রকৃতিতে লেগেছে নতুনের ছোঁয়া। আজ বাতাসের ধরনটাই অন্য দিনের থেকে আলাদা, ফাগুন হাওয়ায় মন চঞ্চল।
গাছে গাছে ফুটতে শুরু করেছে পলাশ আর শিমুল। কিছুদিন পরেই বাতাসে কান পাতলে শোনা যাবে কোকিলের কুহু তান। কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর নাগলিঙ্গম ফুলের সৌন্দর্যে প্রকৃতি সেজেছে লাল-হলুদ রঙে। বসন্তের এই মন মাতানো রূপ দেখেই বুঝি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, ‘আহা আজি এ বসন্তে, এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়।’
শুধু প্রকৃতি নয়, বসন্তের রঙ লেগেছে মানুষের মনেও। বিশেষ করে তরুণ-তরুণীরা আজ সেজেছে হলুদ আর বাসন্তী রঙের শাড়ি-পাঞ্জাবিতে। তারুণ্যের উচ্ছ্বাস আর বাঁধভাঙা আনন্দই তো বসন্তের আসল রূপ।
মুঘল সম্রাট আকবর ১৫৮৫ খ্রিষ্টাব্দে প্রথম বাংলা নববর্ষ গণনা শুরু করেন। নতুন বছরকে কেন্দ্র করে ১৪টি উৎসবের প্রবর্তন করেন তিনি। এর মধ্যে অন্যতম হচ্ছে এই বসন্ত উৎসব। ১৪০১ বঙ্গাব্দ থেকে ‘বসন্ত উৎসব’ উদযাপন শুরু হয়।
তবে বসন্ত কেবল প্রকৃতির উৎসব নয়, এই মাস বই মেলার মাস, বাংলা ভাষার মাস। এবারের ফাল্গুনের শুভ সূচনায় বইমেলা না থাকলেও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বসন্তকে বরণ করে নিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পহেলা ফাল্গুনকে উপলক্ষ করে রাজধানীসহ সারা দেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর চারুকলার বকুলতলা, বোটানিক্যাল গার্ডেন, রমনা পার্ক, বনানী লেক, ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবর, সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের অনেক জায়গায় দিনভর চলে বসন্তের উৎসব।
অনুষ্ঠানমালার মধ্যে থাকে ফুলের প্রীতি বন্ধনী বিনিময়, আদিবাসী পরিবেশনা, শিশু-কিশোরদের পরিবেশনা, একক আবৃত্তি, দলীয় আবৃত্তি, দলীয় সংগীত, একক সংগীত, বসন্ত আড্ডা, বাউল সংগীতসহ অনেক কিছু। কোথাও কোথাও অনুষ্ঠিত হয় বসন্ত শোভাযাত্রা। এছাড়া তথ্যপ্রযুক্তির এই সময়ে মোবাইল ফোন, ফেসবুক, টুইটারে চলে বসন্তের শুভেচ্ছা বিনিময়।
বসন্তের রঙে রাঙা হয়ে উঠুক আমাদের মনন আর চিন্তা-চেতনা। সব বিভেদ ভুলে মানুষ একে অপরের কাছে আসুক, ভালোবাসায় ভরে উঠুক পৃথিবী—এটাই হোক নতুন বাংলাদেশে আজকের দিনের প্রত্যাশা।

নরসিংদীর রায়পুরায় ইয়াসমিন ওরফে সুমন (২৬) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই হামলায় চাঁদনী ওরফে বাবু (২৬) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাসের সময়সূচিতে বিপর্যয় দেখা দিয়েছে। নির্দিষ্ট সময়ে বাস না ছাড়ায় ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে লোকাল ও দূরপাল্লার সাধারণ বাসের ক্ষেত্রে এই বিলম্বের চিত্র সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নওগাঁর মান্দা উপজেলার ৯ বন্ধুসহ ১৫ জন নিহত হয়েছেন। বাসের অতিরিক্ত ভাড়া বাঁচাতে তাঁরা ট্রাকে চড়ে বাড়ি ফিরছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় পুরো মান্দা উপজেলায় এখন শোকের মাতম চলছে।
২ ঘণ্টা আগে
গোপালগঞ্জে মহাসড়কে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশত ব্যক্তি। সোমবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার সোনাপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে