স্ট্রিম সংবাদদাতা

খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভায় প্রশাসনের জারিকৃত ১৪৪ ধারা চলছে। এতে করে গতকাল শনিবার সকাল থেকেই জনজীবন স্থবির হয়ে আছে। আজ রোববার সকালেও শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কগুলোতে মানুষের চলাচল স্বাভাবিক হয়ে ওঠেনি। শহরে প্রতিটি অলিগলিতে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরদারি করছেন।
সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জরুরি প্রয়োজনে চলাচল করছেন লোকজন। দোকানপাট বন্ধ রয়েছে, তবে শহরের শাপলা চত্বরে দু’একটি খাবার হোটেল খুলতে দেখা গেছে।
গতকাল শনিবার ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় জেলা সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এদিকে ১৪৪ ধারা উপেক্ষা করেই সংঘর্ষ বাঁধে।
গতরাতে সংঘর্ষের ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আইডি ও পেইজ ব্যাপক গুজব ছড়ানো হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে রাতভর আতঙ্ক বিরাজ করেছে। বিভিন্ন আইডি দিয়ে ইন্দোনেশিয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে উসকে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে একটি মহল।
গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় মারমা স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে অজ্ঞাত তিনজনকে আসামি করে থানায় মামলা হয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার দেখানো হয়। ওই আসামি ৬ দিনের রিমান্ডে রয়েছে। ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ও জড়িতদের শাস্তির দাবিতে পরেরদিন বুধবার থেকে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ শুরু হয়।

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
৪ মিনিট আগে
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাদের সঙ্গে মিল রেখে সেহেরি খেয়েছেন ভোলার পাঁচ উপজেলার অন্তত ১৪টি গ্রামের মানুষ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম রোজা পূর্ণ হবে।
৩৩ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ‘সংবিধান সংস্কার পরিষদ’– এর সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা। তবে বিএনপির সংসদ সদস্যরা এই শপথ নেননি। বিএনপির দাবি, সংবিধান কিংবা নির্বাচনী আইনে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। তাই এমন বিষয়ে শপথ নেওয়া সংবিধানবহ
১ ঘণ্টা আগে
শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
৩ ঘণ্টা আগে