স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী বাসে হামলা ও শিক্ষার্থীদের আহত করার ঘটনায় নিউমার্কেট থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জরুরি ভিত্তিতে কথা বলেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। একই সঙ্গে শিক্ষার্থীদের যাতায়াতের পথ নিরাপদ করতে স্বরাষ্ট্র সচিব বরাবর আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে নিউমার্কেট থানায় মামলা করা হয়। ওই দিন দুপুরে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সড়ক অবরোধ করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ক্যাম্পাসের দিকে যাওয়ার পথে অবরোধের মুখে পড়ে।
খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পরিবহন ম্যানেজার ঘটনাস্থলে গিয়ে বাসটি নিরাপদে সরিয়ে আনেন। তবে বাস ছাড়ানোর সময় অবরোধকারীরা ঢাবি শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
হামলার ঘটনার পরপরই উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সরাসরি কথা বলেন। পাশাপাশি তিনি শিক্ষা উপদেষ্টাসহ সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গেও বিষয়টি নিয়ে যোগাযোগ রাখছেন বলে জানানো হয়। শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র সচিব বরাবর আনুষ্ঠানিকভাবে চিঠিও দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় নীলক্ষেত এলাকায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, সহকারী প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। কর্মসূচিতে ডাকসু নেতারা এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের নেতারাও উপস্থিত ছিলেন।
এদিকে শুক্রবার (১৬ জানুয়ারি) লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। শিক্ষার্থীদের দাবি করা সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে করণীয় নির্ধারণে তিনি সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনা করেন।
এ ঘটনায় সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার (২৪ জুন) চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের সাইডলাইনে এ সাক্ষাৎ হয়।
২৯ মিনিট আগে
চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।
২ ঘণ্টা আগে
খুলনার কয়রা উপজেলার উপর দিয়ে বয়ে চলা এক সময়ে খরস্রোতা কপোতাক্ষ নদ এখন মৃতপ্রায়। দুই দফায় ৮১৭ কোটি টাকা ব্যয়ে খননের পরও নাব্যতা ফেরেনি নদটিতে। এখন তৃতীয় দফায় খনন চলমান, যা শেষ হবে আগামী ৩০ জুন। এর পরও নদের নাব্যতা ফেরা নিয়ে সন্দিহান পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ রিটটি করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
২ ঘণ্টা আগে