মানুষের মুক্তির লড়াইয়ে বাঁধন, পাশে আছি: সারজিস

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৫৪
অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সংগৃহীত ছবি
অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সংগৃহীত ছবি

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার তুষার।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া পৃথক পোস্টে তাঁরা বাঁধনের সাহসিকতার প্রশংসা করেন এবং পতিত স্বৈরাচারের দোসরদের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বাঁধন জানান, ভেনিসে ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে থাকা অবস্থায় একদল প্রবাসী তাঁর ওপর চড়াও হয়। হামলাকারীরা তাঁকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে গায়ে পানি ও কোল্ড ড্রিংকস ছুড়ে মারে, কানের পাশে আঘাত করে এবং মুঠোফোন কেড়ে নিয়ে ফেলে দেয়। এ সময় তাঁর ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয় এবং সঙ্গে থাকা শিশুর সামনেই জোরপূর্বক ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করা হয়। তবে এমন হামলার মুখেও অবিচল থেকে বাঁধন বলেন, ‘একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না।’

অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে ফেসবুকে সারজিস আলম লেখেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের মানুষের মুক্তির জন্য লড়াই করেছেন।’

আক্রমণকারীদের ‘খুনির দালাল’ ও ‘নরপশু’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, এদের থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। আপনি বিন্দুমাত্র কষ্ট পাবেন না, আমরা আপনার সঙ্গে আছি।

অন্যদিকে সারোয়ার তুষার লেখেন, আওয়ামী সন্ত্রাসীরা বাঁধনকে হুমকি দিয়ে বলেছে দুনিয়ার কোথাও জুলাই যোদ্ধাদের জায়গা হবে না, যার জবাবে বাঁধন বলেন, ‘আমরা বাংলাদেশেই আছি’।

সারজিস আলম এবং সারোয়ার তুষারের পোস্টের স্ক্রিনশট।
সারজিস আলম এবং সারোয়ার তুষারের পোস্টের স্ক্রিনশট।

সারোয়ার মন্তব্য করেন, সাধারণ মানুষ ও জুলাই যোদ্ধারা দেশেই থাকবে, কিন্তু গণহত্যাকারী ও তাদের দোসরদের দেশের মাটিতে পা রাখার অধিকার থাকবে না।

দেশে ও প্রবাসে যারা এখনো হামলা ও নিপীড়ন চালাচ্ছে, তাদের সঙ্গে ‘রিকনসিলিয়েশন’ বা সমঝোতার সুযোগ নেই উল্লেখ করে তুষার লেখেন, বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও কোনো মাফিয়া চক্রের স্থান হবে না

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত