স্ট্রিম ডেস্ক

সামাজিক ব্যবসার মাধ্যমে মানবকল্যাণমুখী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য ইউনূস সেন্টারের আয়োজনে ১৬তম ‘সোশ্যাল বিজনেস ডে’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) সাভারে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের ৩৭টি দেশ থেকে ২১৯ জন প্রতিনিধি অংশ নেন।
দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন ইউনূস সেন্টারের প্রতিষ্ঠাতা ড. মোহাম্মদ ইউনূস।
সম্মেলনের প্রথম দিনে সাতটি সেশন অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, উদ্যোক্তা, ব্যবসায়িক নেতা ও সামাজিক উদ্ভাবকেরা অংশ নিয়ে সামাজিক ব্যবসার মাধ্যমে সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
জলবায়ু পরিবর্তনবিষয়ক সেশনে সামাজিক ব্যবসার মাধ্যমে টেকসই ও সম্প্রসারণযোগ্য সমাধানের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। বক্তারা বলেন, সামাজিক ব্যবসা জলবায়ু সংকট মোকাবিলার পাশাপাশি সহনশীল জনগোষ্ঠী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
খাদ্যব্যবস্থা নিয়ে অনুষ্ঠিত আরেকটি সেশনে সামাজিক ব্যবসার মাধ্যমে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশগত টেকসই উন্নয়ন ও কমিউনিটির কল্যাণ নিশ্চিত করার বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
প্রযুক্তিবিষয়ক সেশনে বক্তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে সামাজিক ব্যবসার কার্যক্রম আরও বিস্তৃত করার সম্ভাবনা তুলে ধরেন। তাঁদের মতে, প্রযুক্তি মানবকল্যাণে ব্যবহৃত হলে বৈশ্বিক বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান সম্ভব।
সম্মেলনের আয়োজকেরা আশা প্রকাশ করেন, বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও উদ্ভাবনী উদ্যোগের বিনিময়ের মাধ্যমে সামাজিক ব্যবসার ধারণা আরও বিস্তৃত হবে এবং টেকসই উন্নয়ন ও মানবকল্যাণে নতুন উদ্যোগের পথ সুগম হবে।

.png)

রাজধানী সংলগ্ন তুরাগ নদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সাতজনের লাশ ভাসছে– সামাজিক মাধ্যমে কয়েকদিন ধরে এমন দাবি ছড়িয়ে পড়েছে। তবে সংশ্লিষ্ট থানা, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বজনের সঙ্গে কথা বলে তিনজনের মৃত্যুর তথ্য পেয়েছে স্ট্রিম।
৩ ঘণ্টা আগে
ইঙ্গিতপূর্ণ সাদা-কালো পতাকা নিয়ে সমালোচনার মধ্যে নিজের অবস্থান তুলে ধরেছেন মুফতি হারুন ইজহার। ‘আল কুরআনের দারস’ নামের ফেসবুক পেজে শনিবার (২৭ জুন) রাতে ভিডিও বক্তব্যে তিনি পরিচিত উগ্রবাদী সংগঠনের পতাকার নকশার বাইরে ভিন্ন ধাঁচে কালেমা খচিত পতাকা টানানোর আহ্বান জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার সামুকসার এলাকায় মহাসড়ক বিভাজকের বিভিন্ন প্রজাতির ২০-২৫ টি গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, পাশে থাকা সিমেন্টের সাইনবোর্ড ঠিকভাবে দেখা যেতে কোম্পানির লোকজন গাছগুলো কেটেছে।
৪ ঘণ্টা আগে
পার্বত্য তিন জেলায় দুর্নীতি, অনিয়ম, লুটপাট ও অবহেলার পুনরাবৃত্তি বর্তমান সরকার হতে দেবে না বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
৫ ঘণ্টা আগে