
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেয়েছেন ডিআইজি আলি আকবর খান। সোমবার (১ জুন) পুলিশ সদর দপ্তরের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
মঙ্গলবার (২ জুন) সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিআইজি আলি আকবর খান ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি।
কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি রেঞ্জ পুলিশ, বাংলাদেশ পুলিশ অধিদপ্তর (পুলিশ হেডকোয়ার্টার্স) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে নিষ্ঠা, দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আলি আকবর খান দেশে ও বিদেশে একাধিক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছেন। মানব পাচার প্রতিরোধ ও অভিবাসন সংক্রান্ত বিষয়ে তাঁর বিশেষায়িত জ্ঞান রয়েছে।
আলি আকবর খান সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব নেওয়ায় সিআইডি পরিবারের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।
.png)




-78ae87-256x144.webp)

