তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ ও ভুটান
স্ট্রিম প্রতিবেদকঢাকা

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূত ডাশো কারমা হামু দর্জি সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে দুই দেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা জোরদারে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলাদেশের আইসিটি খাতের অগ্রগতি, ডিজিটাল সেবার সম্প্রসারণ ও সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রদূতকে জানান।
ভুটানের রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেন। আলোচনা শেষে উভয় পক্ষ প্রযুক্তি বিনিময় ও ডিজিটাল সেবার মান উন্নয়নে একযোগে কাজ করতে একমত হয়।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান, ভুটান দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর জিগড্রেল ওয়াই শেরিং এবং বাণিজ্য বিষয়ক কাউন্সিলর দাওয়া শেরিং উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
.png)




-78ae87-256x144.webp)

