আগামী দুই দিনের মধ্যে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার (২৮ জুন) সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা জানান তিনি।
বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘বয়লারের টিউবে লিকেজ সমস্যায় একটি বিদ্যুৎকেন্দ্র জরুরি ভিত্তিতে বন্ধ (ফোর্সড শাটডাউন) করা হয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরের উত্তাল পরিস্থিতির কারণে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে কয়লা খালাস করা যাচ্ছে না। ফলে জাতীয় সঞ্চালন ব্যবস্থায় প্রায় ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ কমে গেছে। তাই দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং হচ্ছে এবং ঢাকাতেও লোডশেডিং হবে।’
তিনি আরও বলেন, ‘আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হলে লোডশেডিংয়ের মাত্রাও কমে আসবে।’
.png)




-78ae87-256x144.webp)

