হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬, ১৬: ৫১
মমেক হাসপাতালে হামের উপসর্গে ভর্তি শিশুকে নিয়ে উদ্বিগ্ন তার বাবা-মা। স্ট্রিম ছবি
মমেক হাসপাতালে হামের উপসর্গে ভর্তি শিশুকে নিয়ে উদ্বিগ্ন তার বাবা-মা। স্ট্রিম ছবি

হাম ও রোগটির উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে তিনজন এবং সন্দেহজনক হাম নিয়ে মারা গেছে চার শিশু।

বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ৪২৩ জন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২৭৫ জন। তাঁদের মধ্যে মারা গেছেন ৮৩ জন। এই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৭৯ জনে, যাঁদের মধ্যে মারা গেছেন ৪০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৭৯ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৪৬ হাজার ৪০৭ জন ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২১৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৪২ হাজার ৩৩৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত