স্ট্রিম প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক হয়েছে।
এরআগে বেলা সাড়ে ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত। এক ঘণ্টারও বেশি সময় ধরে তাঁদের মধ্যে বৈঠক হয়। বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের রাষ্ট্রদূত বলেন, ‘এটি চমৎকার একটি বৈঠক ছিল।’
বৈঠকের আলোচ্য বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কথা বলতে রাজি হননি এই কূটনীতিক। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মার্কিন দূতাবাসের এক পোস্টে রাষ্ট্রদূত বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন। আমাদের দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত।’
২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে তিন মাসের মাথায় সাবেক কূটনীতিক খলিলুর রহমানকে উপদেষ্টার মর্যাদায় রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত ‘হাই রিপ্রেজেন্টেটিভের’ দায়িত্ব দেওয়া হয়। পরে তিনি জাতীয় নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
গেল ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠিত হলে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় ড. খলিলুরকে। নতুন দায়িত্ব নেওয়ার পরপরই খলিলুর রহমান বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল হবে বাংলাদেশ ফার্স্ট। দেশের স্বার্থ সম্পূর্ণভাবে রক্ষা করে পররাষ্ট্র কর্মকাণ্ড চলবে। পররাষ্ট্র কর্মকাণ্ডে জাতীয় স্বার্থ পইপই করে বুঝে নেওয়া হবে।’

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে।
২ মিনিট আগে
ফ্যামিলি কার্ডের আদলে দেশের সব কৃষকের জন্য দ্রুততম সময়ের মধ্যে ‘স্মার্ট কৃষক কার্ড’ চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
১৫ মিনিট আগে
অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারও অব্যাহত রাখবে বলে প্রত্যাশা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
১৯ মিনিট আগে
নড়াইল সদরে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামের এই সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।
৪২ মিনিট আগে