স্ট্রিম ডেস্ক

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ও অবৈধ গ্যাস ব্যবহার বন্ধে নারায়ণগঞ্জ ও ঢাকার ডেমরা এলাকায় অভিযান চালিয়েছে তিতাস গ্যাসের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুটি ওয়াশিং প্ল্যান্টের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করাসহ সংযোগে ব্যবহৃত পাইপলাইন ও সরঞ্জাম অপসারণ করা হয়। এ সময় প্রতিষ্ঠান দুটিকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।
আজ বুধবার (২২ অক্টোবর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে তিতাস গ্যাস কোম্পানির মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-১-এর আওতাধীন একাধিক এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ভ্রাম্যমাণ আদালত নারায়ণগঞ্জের সানারপাড় এবং ঢাকার ডেমরার নয়াকাটা ব্রিজ, মহাকাশ রোড ও কাঠেরপুল এলাকায় অভিযান চালায়। এ সময় চারটি স্পট পরিদর্শনের পর অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়ায় দুটি ওয়াশিং প্ল্যান্টের সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে নারায়ণগঞ্জের সানারপাড় এলাকার ‘এস কে ওয়াশিং’ এবং ডেমরার নয়াকাটা ব্রিজের ‘মেসার্স মুসলিম ডেনিম’ ওয়াশিং কারখানার বিরুদ্ধে অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়া যায়। এস কে ওয়াশিং প্ল্যান্টে তিনটি ও মুসলিম ডেনিম প্ল্যান্টে দুটি ড্রায়ার অবৈধ সংযোগে চলছিল। এই অপরাধে উভয় প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করে প্রত্যেককে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোট এক হাজার ৫০০ ঘনফুট গ্যাসের অবৈধ ব্যবহার বন্ধ করা সম্ভব হয়েছে। এ ছাড়া, আনুমানিক ২১৫ ফুট অবৈধ পাইপলাইন (জিআই, প্লাস্টিক ও কোয়ার্টার পাইপ), একটি বার্নার, একটি সিঙ্গেল চুলা, একটি কম্প্রেসার ও একটি বুস্টার অপসারণ করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় জ্বালানি সম্পদ রক্ষা এবং বৈধ গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে অবৈধ সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৬ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে