স্ট্রিম প্রতিবেদক

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সহজ করার লক্ষ্যে চার সদস্যের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২ আগস্ট) ইসির এনআইডি অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে জানানো হয়, সংশোধন আবেদনের সঙ্গে দেওয়া প্রমাণ যাচাইয়ে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) আবি শাহানুর খানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন সহকারী পরিচালক (সংশোধন ও প্রতিস্থাপন) মিসবাহ উদ্দীন আহমেদ। কমিটির অন্য দুই সদস্য হলেন এনআইডির উপপরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মোসা. মাহাফুজা আক্তার এবং সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ ইউনিট) ফারহানা বিলকিস।
চিঠির তথ্য অনুযায়ী, এনআইডিতে কে কী ধরনের পরিবর্তন চান, সে অনুযায়ী আবেদনকে আলাদা আলাদা শ্রেণিতে ভাগ করবে এই কমিটি। পাশাপাশি সংশোধন অনুমোদন করতে প্রয়োজনীয় প্রমাণের তালিকা তৈরি করবে।
'ঘ' ক্যাটাগরির প্রমাণের অভাবে বাতিল হওয়া আবেদনে নতুন প্রমাণ জমা হলে তা কীভাবে সমাধান করা যাবে, সে বিষয়ে কমিটি পরামর্শ দেবে। আবেদনগুলো কীভাবে আরও দ্রুত নিষ্পত্তি করা যায়, তার উপায় বের করবে।
অনলাইনে (সিএমএস পোর্টালে) কাজ করার সময় যেসব সমস্যা দেখা দেয়, তা কাটাতে পোর্টালে কী কী পরিবর্তন আনা দরকার, সে বিষয়েও কমিটি মতামত দেবে। পাশাপাশি এনআইডি লক, আনলক এবং রোলবেকের যৌক্তিকতার বিষয়ে সুপারিশের এখতিয়ার রয়েছে এই নতুন কমিটির।
নির্বাচন কমিশনের সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।

.png)

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর উদ্ধার হয়েছে আবু রায়হান তালুকদার (৪০) নামে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ। রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর উত্তরপাড়া গ্রামে পরিত্যক্ত একটি পুকুর থেকে তিনটি ট্রাভেল ব্যাগ ও একটি বস্তাভর্তি অবস্থায় নিহতের শরীরের খণ্ডিত অংশ উদ্বার করে পুল
১০ ঘণ্টা আগে
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দিঘির হরিণশালা থেকে হরিণ চুরির ঘটনায় এক বছর পর দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ার পর গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। হরিণটি জবাই করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তদন্তে এই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
১০ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালে ৩৪ জেলায় সার সংরক্ষণের জন্য ৩৪টি বাফার গুদাম নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছিল। আড়াই হাজার কোটি টাকার এই প্রকল্পের পদে পদে অনিয়মের অভিযোগ উঠেছে। অন্তর্বর্তী সরকারের বিদায়ের পরও এসব অভিযোগের সুরাহা হয়নি।
১০ ঘণ্টা আগে
শেখ হাসিনার সরকার জাতীয় সম্পদ লুণ্ঠনে মার্কিন কোম্পানির সঙ্গে বোঝাপড়া করছিল। বর্তমান সরকারের মধ্যেও একই চিন্তাধারা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও লেখক আনু মুহাম্মদ।
১১ ঘণ্টা আগে