স্ট্রিম প্রতিবেদক

আজ শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে চিকিৎসকদের জন্য ৪৮তম বিশেষ বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। স্বাস্থ্যখাতে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের জন্য এ বিশেষ বিসিএস পরীক্ষার আয়োজন করা হয়েছে।
দুই ঘণ্টাব্যাপী এ বিশেষ বিসিএস পরীক্ষা ঢাকার ২০টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। তিন হাজার পদের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪১ হাজার ২৫ প্রার্থী।
গত বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল আটটা থেকে সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষার্থীরা শুধু প্রবেশপত্র ও কালো কালির বলপেন সঙ্গে রাখা যাবে। সাড়ে ৯টার পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার হলে মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস বা নিষিদ্ধ কোনো সামগ্রী বহন করা যাবে না। এ ধরনের সামগ্রী নিয়ে এলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবৃতিতে প্রবেশপত্রে উল্লিখিত কেন্দ্র ও আসনবিন্যাস দেখে প্রার্থীদের ‘যথেষ্ট সময়’ হাতে নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৭ মিনিট আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
২২ মিনিট আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
১ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
১ ঘণ্টা আগে