কুষ্টিয়ায় রাতের আঁধারে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কুষ্টিয়া

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১৯: ৪৪
কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয় দুর্বৃত্তরা। সংগৃহীত ছবি
কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয় দুর্বৃত্তরা। সংগৃহীত ছবি

কুষ্টিয়ায় রাতের আঁধারে জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১০ আগস্ট) গভীর রাতে শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার দুপুরে এর একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

এছাড়া আজ বেলা সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী এই আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

এদিকে ছড়িয়ে পড়ে একটি ভিডিও ফুটেজে নেপথ্যে থেকে একজনের স্লোগান দেন। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফসহ স্থানীয় নেতার পক্ষে নানা স্লোগান শোনা যায়।

এনসিপির জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি জানিয়েছেন, ‘শহীদ জুলাই ৩৬ স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনা স্বাভাবিক কোনো ঘটনা নয়। এটা জুলাই শহীদদের চেতনার ওপর চরম আঘাত। যারা এমন ঘটনা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি করছি।’

কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় যারাই জড়িত থাক, তাদের গ্রেপ্তার করা হবে বলেও জানালেন তিনি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত