স্ট্রিম প্রতিবেদক

কুষ্টিয়ার মিরপুরে পূর্ববিরোধের জেরে ছাত্রদল নেতা হাতুরি দিয়ে পিটিয়ে জমির উদ্দিন (৪৮) নামে এক জাসদকর্মীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিক্রিয়ায় অভিযুক্ত ছাত্রদল নেতা অনিক খানের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে নিহত ব্যক্তির পরিবারের লোকজন।
এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (১ জুলাই) অভিযুক্ত ছাত্রদল নেতা অনিক খানসহ দুজনকে আটক করা হয়েছে। আটক অন্য দুজন হলেন একই গ্রামের নাঈম খান (২৩) ও নাঈম আহমেদ (২৩)।
এর আগে সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলার আমলা ইউনিয়নের মিটন এলাকায় হকিস্টিক ও হাতুড়ি নিয়ে জমির উদ্দিনের ওপর হামলা করে অনিকের লোকজন।
সোমবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জমির উদ্দিনের। এই খবর ছড়িয়ে পড়লে তাঁর গোষ্ঠীর সদস্যরা উত্তেজিত লোকজন নিয়ে অনিকের বাড়িতে হামলা-ভাঙচুর চালায়।
নিহত জমির উদ্দিন ইউনিয়নের মিটন গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি জাসদকর্মী ছিলেন বলে একাধিক সূত্রে জানা গেছে। হত্যায় অভিযুক্ত অনিক আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
নিহত জমিরের স্ত্রী জোৎস্না খাতুন জানান, ভাইয়ের চিকিৎসা খরচের জন্য জমি বন্ধক রেখে টাকা আনতে বাড়ি থেকে বের হয়েছিলেন জমির উদ্দিন। তবে রাস্তায় তাঁকে আটকে বেধড়ক মারধর করেন অনিক ও তাঁর লোকজন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, অনিকের বাড়িতে হামলায় লক্ষাধিক টাকার আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা সাতটার দিকে জমিরের মৃত্যু হয়। তাঁর মাথায়, বুকে ও পায়ে একাধিক আঘাতের চিহ্ন ছিল।
জমিরের স্ত্রী জোৎস্না খাতুন অভিযোগ করে বলেন, ‘প্রায় দেড় বছর আগে কোনো এক ঘটনায় স্থানীয় চায়ের দোকানে অনিককে থাপ্পড় মেরেছিল আমার স্বামী। সেই ঘটনার প্রতিশোধ নিতেই তাঁকে (স্বামী) হত্যা করেছেন অনিক।’

ইন্টারনেট বন্ধ করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচার কার্যক্রম শুরু হয়েছে।
৯ ঘণ্টা আগে
রাষ্ট্র মেরামতের জন্য ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি নির্ধারণ করেছে নতুন সরকার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই তথ্য জানান।
৯ ঘণ্টা আগে
সেনাবাহিনীতে প্রশিক্ষণের মাধ্যমে জওয়ান বা কর্মকর্তাদের মন থেকে মানুষ হত্যার মনস্তাত্ত্বিক বাধা দূর করা হয় এবং এই প্রক্রিয়ার বাইরে তিনিও ছিলেন না— আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরার মুখে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
১০ ঘণ্টা আগে
দৈনিক প্রথম আলোর আগুনে পোড়ানার ভবনে শুরু হয়েছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। শিল্পী মাহ্বুবুর রহমান এই শিল্পকর্ম সৃষ্টি করেছেন।
১০ ঘণ্টা আগে