স্ট্রিম প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের অংশগ্রহণ গণতন্ত্রের ভিত রচনা করবে; যে গণতন্ত্রের জন্য রচিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান।
বুধবার (২৮ জানুয়ারি) ‘আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নির্ধারণে তরুণরাই নিয়ামক শক্তি’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। রাজধানীর এফডিসি মিলনায়তনে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
আলী রীয়াজ বলেন, তরুণ শক্তিই রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে। গণভোট কিংবা জাতীয় সংসদ নির্বাচন—সব ক্ষেত্রেই তরুণদের অংশগ্রহণ ও সচেতনতা ফলাফলের মোড় ঘুরিয়ে দিতে পারে।
তিনি আরও বলেন, তরুণ সমাজ সাধারণত শিক্ষিত, প্রযুক্তি-সচেতন ও পরিবর্তনমুখী। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম ও বিভিন্ন নাগরিক কার্যক্রমের মাধ্যমে দ্রুত মতামত গড়ে তুলতে পারে। অন্যদের প্রভাবিত করতে সক্ষম হয়। তাই আসন্ন গণভোট ও নির্বাচনে তরুণদের চিন্তা-চেতনা ও সিদ্ধান্তই হয়ে উঠবে নিয়ামক শক্তি।
‘ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় প্রতিযোগিতায় তেজগাঁও কলেজ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-কে পরাজিত করে।

.png)
চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি জানানো হয়েছে জাতীয় সংসদে। সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু না হওয়ায় শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।
৩ মিনিট আগে
সিরাজগঞ্জে চিকিৎসক বাকি মির্জা হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২২ মিনিট আগেজাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনার সময় ধর্মীয় উদ্ধৃতি ও তার ব্যাখ্যা নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বাজেটের প্রশংসা না করলে ‘আজাব’ আসবে—এক এমপির এমন মন্তব্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
২২ মিনিট আগে
কেন্দ্রীয় ব্যাংকের ঋণ দিয়ে ইসলামী ব্যাংকের তারল্য সংকট কাটানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ‘সচেতন গ্রাহক ফোরামের’ আহ্বায়ক অধ্যাপক নুর নবী মানিক। আজ বুধবার (২৪ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
১ ঘণ্টা আগে