স্ট্রিম সংবাদদাতা
-9e125b.jpg)
শ্রীপুরে জঙ্গলের ভেতর থেকে অন্তত ১২টি ঘোড়ার মাথা, চামড়া, পা, নাড়িভুড়ি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, নির্জন ওই স্থানে ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে গেছে কোনো চক্র।
আজ সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়কের বরমী ও গোসিংগা ইউনিয়নের সীমান্তবর্তী মুদিপাড়া এলাকায় ঘোড়ার মাথা ও হাড় পাওয়া যায়। ঘাস কাটতে গিয়ে স্থানীয় কয়েকজন প্রথমে বিষয়টি দেখতে পান। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে যান।
স্থানীয় বাসিন্দা কবির সরকার জানান, কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়ক থেকে একটি পায়ে হাঁটা পথ জঙ্গলের ভেতরে চলে গেছে। জঙ্গলের ভেতর ঘোড়ার মাথা, চামড়া, হাড় ও নাড়িভুড়ি পড়ে থাকতে দেখেন। পরে তাঁর কাছ থেকে খবর শুনে অনেকেই দেখতে এসেছেন। ওই পথের দুই পাশে ছড়িয়ে-ছিটিয়ে ঘোড়ার বিভিন্ন অঙ্গ পড়ে ছিল। দেখে মনে হয়েছে, সেখানে ঘোড়া জবাই করে মাংস নিয়ে যাওয়া হয়েছে।
গোসিংগা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য সুমন প্রধান বলেন, ‘গত রাতের যেকোন সময় ১০ থেকে ১২টি ঘোড়া জবাই করে মাংস নিয়ে যাওয়া হয়েছে। সকালে ওই এলাকার কৃষক ঘটনাস্থলে ঘোড়ার মাথা, চামড়া, পা, নাড়িভুড়ি ও হাড়গোড় পড়ে থাকতে দেখে আমাকে জানায়। পরে বিষয়টি পুলিশে জানানো হয়েছে।’
শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, ‘আশপাশে দুই কিলোমিটার কোন বাড়িঘর নেই। ঘটনাস্থল থেকে ১২টি ঘোড়ার মাথা উদ্ধার করা হয়েছে। আমরা ধারণা করছি সেখানে ১২টি ঘোড়া জবাই করে মাংস নিয়ে দেহের বিভিন্ন অংশ ফেলে রেখে গিয়েছে দুস্কৃতিচক্র।’
তিনি আরও বলেন, ঘোড়ার মাংস কারা নিল, কোথায় নিয়ে বিক্রি করা হচ্ছে, ক্রেতা কারা—তার খোঁজ করতে ইতিমধ্যে কার্যক্রম চলমান রেখেছি
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

.png)
নবম পে স্কেলের অধীনে সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এই নতুন বেতন কাঠামোটি দুটি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম বছর শুধু মূল বেতন বাড়ানো হবে। দ্বিতীয় বছরে বাড়ি ভাড়া ও অন্যান্য আনুষঙ্গিক ভাতা বাড়বে।
২৩ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শাওন মিয়া (৩২) নামের এক কন্টেন্ট ক্রিয়েটর মারা গেছেন। সোমবার বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের উপজেলার ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাওন বগুড়ার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদারপাড়া গ্রামের বাসিন্দা।
৪০ মিনিট আগে
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এতগুলো খাতা পুনর্মূল্যায়ন অত্যন্ত কষ্টসাধ্য বিষয়।
১ ঘণ্টা আগে
মৃত্যুবার্ষিকীতে শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজশাহীতে এক কলেজশিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। সোমবার (১৭ আগস্ট) এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয় তারা। শিক্ষক সোহেলী আক্তার জেলার চারঘাট উপজেলার নন্দনগাছী মহাবিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের প্রভাষক।
১ ঘণ্টা আগে