স্ট্রিম সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই ও রানীনগর) আসনের বিএনপি প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে হাজির হয়ে তাঁকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
গত রোববার (১১ জানুয়ারি) এ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং ধামুইরহাট সিভিল জজ আদালতের বিচারক সাথী ইসলাম এ নোটিশ দেন।
নোটিশে উল্লেখ করা হয়েছে, শেখ মো. রেজাউল ইসলাম রেজুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি বিভিন্ন স্থানে পোস্টার এবং সিএনজিচালিত অটোরিকশার পেছনে স্টিকার লাগিয়ে নির্বাচনি প্রচার করছেন। এটি ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’-এর লঙ্ঘন বলে প্রতীয়মান হয়।
বিএনপি প্রার্থী রেজাউল ইসলাম রেজু বলেন, “নোটিশের বিষয়ে শুনেছি। আমরা নির্বাচনি কোনো পোস্টার লাগাইনি। সিএনজির পেছনে থাকা পোস্টারগুলো নির্বাচনের অনেক আগের। সেসব পোস্টারে নির্দিষ্ট কোনো তারিখে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়নি।” ১৫ জানুয়ারি সশরীরে হাজির হয়ে তিনি এ বিষয়ে আদালতে ব্যাখ্যা দেবেন বলে জানান।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে