স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে এখন পর্যন্ত ২ লাখ প্রবাসী নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
নিবন্ধন শুরুর পর আজ শনিবার (৬ ডিসেম্বর) ছিল ১৮তম দিন। এতে সন্ধ্যা সাড়ে পৌনে ৭টায় পর্যন্ত ১৫২টি দেশ থেকে নিবন্ধন করেছেন ২ লাখ ১০ জন প্রবাসী। তাঁদের মধ্যে ১ লাখ ৮০ হাজার ৮১৯ জন পুরুষ ও ১৯ হাজার ১৯১ জন নারী ভোটার।
ইসির ওয়েবসাইটের তথ্যানুযায়ী, সবচেয়ে বেশি ভোটার নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে। আজ বিকেল ৫টা পর্যন্ত দেশটি থেকে নিবন্ধন করেছেন ৪০ হাজার ৬৮৩ প্রবাসী। এর বাইরে যুক্তরাষ্ট্র থেকে ১৯ হাজর ২৭৭ জন, সিঙ্গাপুর থেকে ১১ হাজার ৪৪৯, মালয়েশিয়া থেকে ১১ হাজার ১৪৩, সংযুক্ত আরব আমিরাত থেকে ১০ হাজার ৬১২ এবং যুক্তরাজ্য থেকে ১০ হাজার ৪৭৭ বাংলাদেশি নিবন্ধন করেছেন।
জেলার হিসাবে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন ঢাকার প্রবাসীরা– ২৬ হাজার ৮৭১ জন। এরপর আছে কুমিল্লা ২০ হাজার ২৬৪ জন, চট্টগ্রাম ১৬ হাজার ১২১ জন, নোয়াখালী ১২ হাজার ৭৩১ জন ও সিলেটের ১১ হাজার ৬৯৯ জন।
দেশের ইতিহাসে এবারই প্রথম পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা। এজন্য গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এরমধ্যে নিবন্ধনের সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে।
আজ ইসি জানিয়েছে, তফসিল ঘোষণার দিন থেকে দেশের ভেতরে থাকা তিন শ্রেণির ভোটার— নির্বাচনি কাজে নিয়োজিত কর্মী, নিজ এলাকায় অবস্থান না করা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটিংয়ে অংশ নিতে পারবেন।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৭ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে