বোলতার চাক নষ্ট করতে দেওয়া আগুনে পুড়ল দোকান-বসতঘর
স্ট্রিম সংবাদদাতারাজবাড়ী

রাজবাড়ীর পাংশায় বোলতার চাক নষ্ট করতে দেওয়া আগুনে পুড়েছে পাঁচটি দোকান ও একটি বসতবাড়ি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বারেক মোড়ে এ ঘটনা ঘটে। পরে রাজবাড়ী, পাংশা ও কালুখালী ফায়ার সার্ভিসের ৩ ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজবাড়ীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক সোহেল রানা জানান, বারেক মোড় এলাকার বাসিন্দা কাজী মোহরের বাড়ির ছাদে বোলতা চাক বেঁধেছিল। সেটিতে আগুন দেওয়া হলে পরে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
পাংশা বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি বাহারাম সরদার বলেন, আগুনে আমার দুটিসহ ৫টি দোকান পুড়েছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
পাংশা উপজেলার ইউএনও রিফাতুল হক বলেন, উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতার চেষ্টা করবে।
.png)




-78ae87-256x144.webp)

