স্ট্রিম প্রতিবেদক

রাজধানীতে মাছবাহী ফ্রিজারের এসির সিলিন্ডার বিস্ফোরণে ইমরান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেকজন। শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গাবতলীর দীপনগর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ইমরান নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকার সরোয়ার মোল্লার ছেলে। তিনি ভাই দেলোয়ার হোসেনের সঙ্গে গাবতলীর দীপনগর এলাকায় থাকতেন।
দেলোয়ার জানিয়েছেন, তাঁরা দুই ভাই একটি মাছের আড়তে কাজ করতেন। গতকাল মাছ তোলার সময় বিকট শব্দে কাভার্ডভ্যানে বিস্ফোরণ হয়। এতে ইমরানসহ দুজন আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।
দারুস সালাম থানার ওসি দুলাল হোসেন বলেন, প্রাথমিকভাবে জেনেছি, ফ্রিজিং ভ্যানের এসির গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

.png)

মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের একদিন পর সিহাব নামের এক কিশোরের মরদেহ শহীদ মিনারে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রবিবার (৯ আগস্ট) সকালের দিকে উপজেলার জাগীর ইউনিয়নের ধলেশ্বরী সেতুর পাশের খেলার মাঠের শহীদ মিনারে মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
২৫ মিনিট আগে
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে তিনি মাতারবাড়ীতে পৌঁছান। এর আগে সকাল সোয়া ৯টার দিকে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দর থেকে রওনা দেন প্রধানমন্ত্রী।
১ ঘণ্টা আগে
ঝালকাঠির ভীমরুলি এলাকায় ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা হাট ও স্থানীয় পেয়ারা বাগান পরিদর্শনে গেছেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। রোববার সকাল ৯টার দিকে ভীমরুলিতে পৌঁছান তিনি।
২ ঘণ্টা আগে
বগুড়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনের ফ্লাইওভার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে