জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বাংলা একাডেমির ৩ বইয়ের পাঠ-পর্যালোচনা আজ
স্ট্রিম প্রতিবেদকঢাকা

জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে বাংলা একাডেমি প্রকাশিত তিনটি বইয়ের পাঠ-পর্যালোচনা অনুষ্ঠান হবে আজ বৃহস্পতিবার। বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বিকেল ৪টায় এ আয়োজন করা হয়েছে।
বই তিনটি হলো— ‘জুলাই গণ-অভ্যুত্থানের প্রবন্ধ’, ‘জুলাই গণ-অভ্যুত্থানের গল্প’ এবং ‘জুলাই গণ-অভ্যুত্থানের ছড়া’।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির পরিচালক ও সচিব (অতিরিক্ত দায়িত্ব) সমীর কুমার সরকার। সভাপ্রধানের দায়িত্ব পালন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
বইগুলোর বিষয়বস্তু ও সম্পাদনা নিয়ে থাকবে ‘সম্পাদকের কথা’ পর্ব। সেখানে ‘জুলাই গণ-অভ্যুত্থানের প্রবন্ধ’ বই নিয়ে লেখক ও গবেষক সহুল আহমদ, ‘জুলাই গণ-অভ্যুত্থানের গল্প’ বিষয়ে কথাসাহিত্যিক হুমায়ূন শফিক এবং ‘জুলাই গণ-অভ্যুত্থানের ছড়া’ বইয়ের সম্পাদক হিসেবে কথা বলবেন শিশুসাহিত্যিক আবিদ আজম।
অনুষ্ঠানে আলোচক থাকবেন লেখক ও গবেষক শিবলী আজাদ এবং কবি ও রাজনৈতিক বিশ্লেষক তুহিন খান।
.png)




-78ae87-256x144.webp)

