স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রামে ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মনু মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নগরীর কাজীর দেউড়ি বালক উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া মনু মিয়া কাজীর দেউড়ি ব্যাটারিগলি এলাকার বাসিন্দা। সকালে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিতে এসেছিলেন।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফারুক আহমেদ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভোট দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্রে যান মনু মিয়া। তিনি ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজের পালার অপেক্ষায় ছিলেন। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্বজন ও উপস্থিত লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নড়াইল-২ আসনের লোহাগড়া উপজেলায় ভোটগ্রহণ চলাকালে ধানের শীষ প্রতীকের এক সমর্থককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বয়রা এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
রাজধানীর ঢাকা-১১ আসনের একটি ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেল ভিন্নধর্মী রাজনৈতিক সমীকরণের চিত্র। জাতীয় পার্টির ‘লাঙ্গল’ এবং এনপিপির ‘আম’ প্রতীকের পোলিং এজেন্টদের কেউ কেউ দাবি করছেন, কেন্দ্রের পরিস্থিতি দেখে তারা এখন কার্যত বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে অবস্থান নিয়েছেন।
১ ঘণ্টা আগে
ফেনী সদর আসনে সংসদ সদস্য প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ওপর হামলা চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার লেমুয়া ইউনিয়নের মজুমদার হাটে শেখ মজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
শেরপুর সদরে ভোটকেন্দ্র থেকে ব্যালট বই ছিনতাইয়ের দায়ে মাসুদ মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে লাঙ্গল প্রতীকের এজেন্ট মো. বেলাল হোসেনকে (৪৮) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে