
দিনাজপুর শহরে ঘোষণা দিয়ে কালিমা খচিত সাদা-কালো পতাকা হাতে মোটর শোভাযাত্রা হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে শহরের তফিউদ্দিন মেমোরিয়াল হাইস্কুল মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়।
পৌর শহরের হাসপাতাল মোড়, লিলির মোড়, সরকারি কলেজ মোড় হয়ে বাঁশের হাটে গিয়ে শেষ হয়। এতে মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে দুই শতাধিক মানুষ অংশ নেন।
গতকাল রোববার সামাজিক মাধ্যমে কালিমার পতাকার এক বিশাল বাইক শোডাউন কর্মসূচির ফটো কার্ড ছড়ানো হয়। এতে আয়োজক হিসেবে ‘দিনাজপুরের সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা’ লেখা ছিল।
শোভাযাত্রায় অংশ নেওয়া মুফতি আবু বকর সিদ্দিক বলেন, আমাদের আজকের বাইক শোডাউনের উদ্দেশ্য, ইসলামকে মানুষের সামনে ফুটিয়ে তোলা, কালিমাকে মানুষের অন্তরে গেঁথে দেওয়া। বিশেষ করে বিশ্বকাপ ফুটবলের কারণে যে উন্মাদনা সৃষ্টি হয়েছে, এগুলো থেকে মানুষ যেন দূরে থাকে।
মানিক হোসেন বলেন, আমরা অনেকেই মাদকাসক্ত হয়ে গেছি, ইসলাম থেকে অনেক দূরে চলে যাচ্ছি। কালেমার ভয় যদি আমরা অন্তরে ধারণ করতে পারি, তাহলে হয়তো এই পাপ কাজগুলো থেকে আমরা দূরে থাকতে পারব।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নূরনবী বলেন, একটি র্যালি হয়েছে বলে জেনেছি। একটু ব্যস্ত ছিলাম। বিস্তারিত জানি না। জেনে জানাতে পারব।
.png)




-78ae87-256x144.webp)

