স্ট্রিম প্রতিবেদক

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটককে স্বল্প সময়ে দৃশ্যমান অগ্রগতি দেখাতে নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। বর্তমান সরকারের সময়ে জনগণ যেন টেলিটকের উন্নত সেবা পায় তা নিশ্চিতে শীর্ষ কর্মকর্তাদের প্রতি আহ্বানও জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে টেলিটক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন।
সভায় ফকির মাহবুব আনাম বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জনবান্ধব সরকার হতে চাই। আমরা চাই, টেলিটক সেবার দৃশ্যমান উন্নয়ন।’ প্রধানমন্ত্রী জনকল্যাণে তার ‘প্ল্যান ও ভিশন’ বাস্তবায়নে কাজ করছেন উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, টেলিটককেও সেই অনুযায়ী নিজেদের সেবার মানোন্নয়নে কাজ করতে হবে।
সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
এ সময় টেলিটকের চলমান সেবা কার্যক্রম, নেটওয়ার্ক সম্প্রসারণ, ডিজিটাল সেবার উন্নয়ন এবং গ্রাহকসেবার মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন মন্ত্রী ও কর্মকর্তারা।
সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরীসহ ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ৩ মার্চ। প্রথম দিন ১৩ মার্চের ট্রেনের টিকিট দেওয়া হবে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ। ওইদিন ২৩ মার্চের টিকিট বিক্রি করা হবে।
৩০ মিনিট আগে
মধ্য ইরানে একটি ফলের বাজারে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সামরিক দুই পাইলট ও দুই ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ইসফাহান প্রদেশের দোরচেহ শহরে এই ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাঈম উদ্দিনকে পুলিশ কর্তৃক হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিদায়ের দিনেই প্রসিকিউশন টিমের অভ্যন্তরে ‘রাজসাক্ষী’ (অ্যাপ্রুভার) করা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগে