
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কলের সংখ্যা ৭ কোটির মাইলফলক ছাড়িয়েছে। সোমবার (১৫ জুন) রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৭ সালের ১২ ডিসেম্বর যাত্রা শুরুর পর থেকে ১৫ জুন ২০২৬ পর্যন্ত ৯৯৯-এ মোট ৭ কোটি ২৩ লাখ ৬২ হাজার ৪০২টি কল এসেছে।
বাংলাদেশ পুলিশের অধীনে পরিচালিত ৯৯৯ জরুরি সেবায় দেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো ব্যক্তি কল করলে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা নিতে পারেন।
বর্তমানে এই কল সেন্টারে শতাধিক প্রশিক্ষিত এজেন্ট জরুরি সেবা প্রদানে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতে এই সংখ্যা আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। এছাড়া চলমান সেবার পাশাপাশি আরও অন্যান্য জরুরি সেবা দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
.png)




-78ae87-256x144.webp)

