স্ট্রিম প্রতিবেদক

গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে ফারিয়া তাছনিম জ্যোতি (৩২) নামে এক নারীর মৃত্যুর ঘটনা ৯০ দিনের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্থানীয় সরকার সচিব, গাজীপুরের জেলা প্রশাসক, গাজীপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীকে এই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
জনস্বার্থে ব্লাস্টের দায়ের করা একটি রিটের প্রাথমিক শুনানি শেষে বুধবার (৩ সেপ্টেম্বর) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।
রুলে টঙ্গীর ওই ড্রেনটি মেরামত ও রক্ষণাবেক্ষণে বিবাদীদের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না এবং এ ঘটনার জন্য দায়ী সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক এবং আইনি ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একইসঙ্গে দ্রুততার সঙ্গে দেশের সব খোলা ড্রেন এবং ম্যানহোলের ঢাকনার ব্যবস্থা করা এবং দৃশ্যমান স্থানে সতর্কতামূলক চিহ্ন স্থাপন করা, তদন্তের ফলাফল এবং গৃহীত পদক্ষেপগুলো জনসমক্ষে কেন প্রকাশ করা হবে না, রুলে তাও জানতে চেয়েছে আদালত। একই সঙ্গে রুলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে স্থানীয় সরকার এবং মহাসড়ক কর্তৃপক্ষকে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছে আদালত।
স্থানীয় সরকার সচিব, গাজীপুরের জেলা প্রশাসক, গাজী সিটি করপোরেশন কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আনিতা গাজী রহমান, আইনজীবী শাহীন আহমেদ, আইনজীবী বনরূপা রায় ও আইনজীবী জয়দীপ্তা দেব চৌধুরী, শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান।
পরে আইনজীবী আনিতা গাজী রহমান সাংবাদিকদের বলেন, ২৭ জুলাই গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে ফারিয়া তাছনিম জ্যোতি (৩২) নামে এক নারীর মৃত্যু হয়। ওই ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তা থেকে জানা যায়, গত ২৭ জুলাই রাত অনুমান ৮টা ১০ মিনিটে ফারিয়া তাছনিম জ্যোতি (৩২) নামে একজন নারী গাজীপুর জেলার টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন ইম্পেরিয়াল আই কেয়ার হসপিটাল এবং ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে একটি খোলা ম্যানহোলে পড়ে যান। পরবর্তীতে মৃত অবস্থায় ওই নারীকে ঘটনাস্থল থেকে আরও ২/৩ কিলোমিটার দূরবর্তী স্থান, টঙ্গী শালিকচূড়া বিলের কচুরিপানা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৩৭ ঘণ্টা পর উদ্ধার করেন।
এ বিষয়ে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) অনুসন্ধানের মাধ্যমে জানতে পারে যে, এই ম্যানহোলগুলো দীর্ঘদিন ধরে খোলা অবস্থায় পড়ে আছে এবং সেগুলোর আশেপাশে কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী বা সতর্কীকরণ চিহ্ন নেই। একই স্থানে ইতোপূর্বে আরও একজন নারী পড়ে আহত হয়েছিলেন, যাকে স্থানীয় জনগণ দ্রুত উদ্ধার করতে সক্ষম হয়েছিল। ড্রেনের ম্যানহোলগুলোর সংস্কার করার ক্ষেত্রে বিভিন্ন সংস্থার গাফিলতি ও সমন্বয়হীনতার অভাব দেখা গেছে। এছাড়া জনরোষের কারণে উদ্ধার কাজও মারাত্মকভাবে ব্যাহত হয়।
এরপর গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে ব্লাস্ট সম্প্রতি হাইকোর্টে রিট করে। সেই রিটে স্থানীয় সরকার সচিব, গাজীপুরের জেলা প্রশাসক, গাজীপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৬ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে