রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৩ নেতাকর্মী আটক
স্ট্রিম ডেস্কঢাকা

রাজধানীর ভাটারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ভাটারা থানা পুলিশ জানায়, বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এমের ২৮ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ১৫ আগস্ট উপলক্ষে ঝটিকা মিছিল ও নাশকতার প্রস্তুতি নেওয়ার অভিযোগে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-প্ল্যাকার্ডসহ জড়ো হয়ে রাষ্ট্রবিরোধী সভা ও স্লোগান দিচ্ছিল। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে ডিএমপির বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
.png)




-78ae87-256x144.webp)

