স্ট্রিম সংবাদদাতা

মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় একটি বাসা থেকে আট মাসের শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) দিবাগত মধ্যরাতে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের রিপন দাসের ছেলে চিন্ময় দাস (২২)। তাঁর স্ত্রী ইশা দাস (১৯) ও তাঁদের ৮ মাস বয়সী কন্যাশিশু জেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে চিন্ময় দাস তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে চিকিৎসা শেষে ঢাকা থেকে মাদারীপুরে আসেন। ইশা দাস নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। তাঁরা আমিরাবাদ এলাকার মিষ্টি বাড়ৈয়ের ভাড়া বাসায় ওঠেন।
মিষ্টি বাড়ৈ জানান, চিন্ময় দাস পরিবারসহ বাসায় আসার পর তিনি ঘরের চাবি দিয়ে পুরান বাজারে যান। রাত ৯টার দিকে ফিরে এসে অনেক ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে ঢোকে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, পুলিশ রুমের দরজা ভেঙে ভেতরে ইশা দাসের মরদেহ খাটের ওপর পড়ে থাকতে দেখে। সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান চিন্ময় দাস ও তাঁদের ৮ মাস বয়সী শিশু জেনির মরদেহ। ভোর ৫টার দিকে মরদেহগুলো মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মুন্সীগঞ্জের গজারিয়ায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। সোমবার (১৮ মে) সকাল ৭টার দিকে উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ডের পেছনে আব্দুল্লাহপুর গ্রামে তাঁর শেষ জানাজা অনুষ্ঠিত হয়। পরে একই গ্রামে নানির বাগানবাড়ির আঙিনায় তাকে দাফন করা হয়।
৪০ মিনিট আগে
কক্সবাজারে চকরিয়ায় অসুস্থ একটি বন্য মা-হাতির মৃত্যু হয়েছে। কয়েকদিন ধরে রামুর ঈদগড়, চকরিয়ার খুটাখালী এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী এলাকার পাহাড়ে ঘুরে বেড়ানো হাতিটি শনিবার গভীর রাতে মারা যায়। মারা যাওয়ার পরও হাতিটির শাবক পাশেই অবস্থান করছিল। কোনোভাবেই সে মাকে ছেড়ে যাচ্ছিল না।
২ ঘণ্টা আগে
প্রথম তিন মাস যেকোনো সরকারের ‘হানিমুন পিরিয়ড’। এই সময়ে জনপ্রত্যাশা পূরণে সরকার দৃশ্যমান কিছু করার চেষ্টা করে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপি সরকারও প্রথম তিন মাসে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নানা পদক্ষেপ নিয়েছে।
৩ ঘণ্টা আগে
ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভারে গাছভর্তি ট্রাকে সঙ্গে মাছের ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।
৩ ঘণ্টা আগে