স্ট্রিম প্রতিবেদক

নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. নাঈমুল ইসলাম খান এবং তাঁর স্ত্রী নাসিমা খান মন্টির বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুটি মামলায় তাঁদের বিরুদ্ধে এই চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কমিশন সার্বিক পর্যালোচনা শেষে এই দম্পতির বিরুদ্ধে দুই মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে।
দুদকের নথিপত্র ও তদন্ত প্রতিবেদন অনুযায়ী, নাঈমুল ইসলাম খান ও নাসিমা খান মন্টির বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎস-বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় গত বছরের ১৭ জুলাই দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী তাঁদের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়। আইন অনুযায়ী, নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে স্থাবর ও অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মো. নাঈমুল ইসলাম খান কিংবা নাসিমা খান মন্টি বিবরণী জমা দেননি। এমনকি তাঁরা সময় বৃদ্ধির জন্যও কোনো আবেদন করেননি।
দুদক আইনের ২৬(২) ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করা একটি শাস্তিযোগ্য অপরাধ। তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেছেন, আসামিরা ইচ্ছাকৃতভাবে এই আইনি বাধ্যবাধকতা উপেক্ষা করেছেন। এটি আইনের সুস্পষ্ট লঙ্ঘন। দালিলিক প্রমাণ পাওয়ায় কমিশন আজ চার্জশিট দাখিলের চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
এর আগে বিবরণী দাখিল না করায় ২০২৫ সালের ৩০ অক্টোবর দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তার বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। তদন্ত কর্মকর্তা এমরান হোসেন অভিযোগের সত্যতা পাওয়ায় চার্জশিটের সুপারিশ করেছিলেন।

.png)

বর্তমানে নওগাঁর বাজারে স্বর্ণা-৫ ধান বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ২০০ টাকা দামে। তুলসিরামপুর গ্রামের কৃষক হামিদুর রহমান বলেন, ‘২২ মণ ধান বিক্রি করে পেয়েছি ২৬ হাজার ৬২০ টাকা। কিন্তু বিঘাপ্রতি উৎপাদন খরচ পড়েছে ১৮ থেকে ২০ হাজার টাকা। এত অল্প লাভে কিভাবে সংসার চালাবো, কিভাবে ফের আবাদ করবো?'
১ ঘণ্টা আগে
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমানবন্দরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলেও পরে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে তিনি স্বেচ্ছায় ঢাকা ফিরে যান।
১০ ঘণ্টা আগে
নির্বাচন এদেশে সবসময় বিপ্লবী পরিস্থিতি দমাতে প্রতিবিপ্লব হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান একটি সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত তা বুর্জোয়ারা দখল করে ফেলেছে।
১০ ঘণ্টা আগে
ভরা মৌসুমে দিনাজপুরের হিলিতে সব ধরনের চালের দাম বেড়েছে। এক মাসের মধ্যে কেজিতে ৭ থেকে ১৪ টাকা পর্যন্ত বেড়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
১১ ঘণ্টা আগে