মেহেরপুরে বিএনপি নেতার ওপর হামলা, বুকে-পিঠে ৫ গুলি
স্ট্রিম সংবাদদাতামেহেরপুর

মেহেরপুরের গাংনীতে বিএনপি নেতা মুকুল হোসেনকে গুলি করেছে দুর্বৃত্তরা। তাঁর বুকে ও পিঠে পাঁচটি গুলি করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) ভোর পাঁচটার দিকে কাথুলি সড়কের সাহারবাটি ও ভাটপাড়ার মাঝামাঝি কাশেম মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
মুকুল হোসেন গাংনীর সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, এবং একই গ্রামের নেক মহাম্মদের ছেলে।
ঘটনার পরপরই গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। ওসি বলেন, ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।
স্থানীয়রা জানান, এর আগেও মুকুল হোসেনকে দুই দফায় বোমা হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা।
.png)






