
হামের উপসর্গে শুক্রবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে ১ হাজার ১০০ শিশুর শরীরে রোগটির উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৮৬১ শিশুর মৃত্যু হয়েছে। আর হাম শনাক্তের পর মারা গেছে ৯৯ শিশু। সবমিলে হাম ও উপসর্গে মারা গেছে ৯৬০ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭৯২ শিশুর। হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ৩০ হাজার ৪৫৭ শিশু বাড়ি ফিরেছে। ১৫ মার্চ থেকে দেশে ১৮ হাজার ৭৯৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
.png)




-78ae87-256x144.webp)

